Sandip Ghosh: সন্দীপ ঘোষকে দেখে চোর চোর স্লোগান আদালতে, ৮ দিনের CBI হেফাজতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে চোর চোর স্লোগান আদালত চত্ত্বরে। প্রচুর মানুষের ভিড়ে কোনও মতে হুড়োহুড়ি করে তাঁকে আদালতে নিয়ে গেল সিবিআই। ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ চার জনকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল রাতে সোজা সিজিও কমপ্লেক্স থেকে গাড়িতে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। তারপরেই আরজি কর হাসপাতালে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। আজ সকালে নিজাম প্যালেসেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জনরোষের কারণে সন্দীপকে বাইরে কোনও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়নি।

sandip ghosh

বেলা করে আদালতে নিয়ে যাওয়ার জন্য নিজাম প্যালেস থেকে বের করা সন্দীপ ঘোষ সহ চার জনকে। নীল রঙের মাস্ক পরিয়ে বের করানো হয়েছিল সন্দীপ ঘোষকে। কিন্তু তারপরেও জনতার রোষ থেকে রেহাই পাননি তারা। সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন নিজাম প্যালেসের বাইরে জমায়েত হওয়া অসংখ্য জনতা।

কিন্তু তদন্ত এগোবে কীভাবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার যাবতীয় নথি চাওয়া হয়েছিল স্বাস্থ্যভবনের কাছে। মোট ১৯টি অনিয়মের নথি চাওয়া হয়েছিল স্বাস্থ্যভবনের কাছে। কিন্তু তার অধিকাংশ নথিই নাকি পাওয়া যায়নি। মাত্র ৯টি নথি জমা দেওয়া হয়েছে। হাসপাতালের স্টোর থেকে উধাও অধিকাংশ নথি। কীভাবে সেটা উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এখনও কেন স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তাহলে কি এখনও সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে স্বাস্থ্যদফতর। এদিকে রাজ্য বিধানসভায় আজ পাস হয়েছে ধর্ষণ বিরোধী আইন অপরাজিতা। সর্ব সম্মত ভাবেই বিধানসভায় সেই বিল পাস হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+