Sandeshkhali: 'বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক', রিপোর্ট জাতীয় তফশিলি কমিশনের
Sandeshkhali: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সন্দেশখালি ঘুরে এমনটাই সুপারিশ জাতীয় তফশিলি কমিশনের। বৃহস্পতিবার সন্দেশখালি যান জাতীয় তফসিলি কমিশনের প্রধান অরুণ হালদার। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। গোটা এলাকা সরজমিনে ঘুরে দেখেন। কথা বলেন নির্যাতিতা মহিলাদের সঙ্গে।
আর এরপরেই আজ শুক্রবার এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট (Sandeshkhali) জমা দেয় কমিশন। আর সেই রিপোর্টেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

জাতীয় তফশিলি কমিশনের এই রিপোর্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বাংলাকে কালিমালিপ্ত করতেই এমন রিপোর্ট বলে দাবি তৃণমূলের। সমস্ত কমিশনই ব কলমে বিজেপির শাখা সংগঠন করা হয়েছে। আর এই কমিশনের মাথায় যারা বসে রয়েছে সবাই বিজেপি সদস্য। বাংলা বিরোধী চক্রান্ত বলে দাবি তৃণমূল নেতা শান্তনু সেনের।
অন্যদিকে তৃণমূল এবং বিজেপি মধ্যে শেটিংয়ের দাবি তুলেছেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, সুপারিশ সবাই করতে পারে। তা কার্যকর করার সাহস বিজেপি সরকার দেখাবে না। তৃণমূল এবং বিজেপি সাম্প্রদারিক মেরুকরণের পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক লাভ তুলছে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি। যদিও শেটিংয়ের অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। এভাবে কোনও সরকারকে ভাঙতে চায় না।
অন্যদিকে রিপোর্ট প্রসঙ্গে কমিশনের প্রধান অরুণ হালদার জানিয়েছেন, গোটা এলাকা (Sandeshkhali) ঘুরে মনে হয়েছে সেখানে প্রশাসন এবং দুস্কৃতীরা মিলে এলাকায় তান্ডব চালাচ্ছে। মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। ঘটনাস্থল ঘুরে দেখে রাতেই রিপোর্ট তৈরি করা হয়েছে।
এবং আজ শুক্রবার সকালে তা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি রাষ্ট্রপতি পজিটিভ ভাবেই দেখছেন বলে জাতীয় তফশিলি কমিশনের। শুধু তাই নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাঁর টিমের সঙ্গে কথা বলবেন বলেও দাবি করেছেন অরুণ হালদার।
#WATCH | On his visit to Sandeshkhali yesterday, Arun Halder, National Commission for Scheduled Castes says, " ...When we reached there, they (TMC govt) did a lot of drama. When we reached Sandeshkhali, the women there wanted to say so many things but the atmosphere was like that… pic.twitter.com/oCiGF7yyI2
— ANI (@ANI) February 16, 2024
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই উত্তপ্ত সন্দেশখালি। এই অবস্থায় আজ ঘটনাস্থল (Sandeshkhali) পরিদর্শনে গেলে রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির হাই পাওয়ার প্রতিনিধি দলের সদস্যরা।
কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোদের খালি হাতেই ফিরতে হয়। যদিও আগামীদিনে এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাঁরা হবেন বলেই জানিয়েছেন। এদিন রামপুর থেকে ফিরে সোজা রাজভবনে সিভি আনন্দ বোসের কাছে পছে যান বিজেপির টিমের সদস্যরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications