বিজেপির 'খালিস্তানি' ফাউলে করজোড়ে রাহুল! মোদী-শাহকে ক্ষমা চাইতে হবে, দাবি শিখ সম্প্রদায়ের
Sandeshkhali Incident: বিজেপি নেতার খালিস্তানি মন্তব্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক রং। স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট (ইনটেলিজেন্স ব্যুরো) আইপিএস জসপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন এক বিজেপি নেতা।
এরপরই দেশের ইতিহাসে অবদানের কথা উল্লেখ করে শিখদের ভাই-বোনেদের প্রতি এমন অসম্মানে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পথে নামলেন শিখ সম্প্রদায়ের মানুষজন।

মণিপুর ও সন্দেশখালির ঘটনা যে এক নয় তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ না করে কলকাতা হাইকোর্টেই আস্থা রেখেছে। যা নিয়ে কিছুটা হোঁচট খেয়েছে বিজেপি, অক্সিজেন পেয়েছে তৃণমূল। তবে আজই বিজেপি ফের ফাউল করে ফেলল।
কলকাতা হাইকোর্টে এদিন ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পর সন্দেশখালি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু তাঁরা রওনা দেওয়ার আগেই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি। এরপরই বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস।
ধামাখালিতে সন্দেশখালির ফেরিঘাটের কাছে যেখানে শুভেন্দুদের পথ আটকেছিল পুলিশ, সেখানে ছিলেন আইপিএস জসপ্রীত সিং। তাঁকে আচমকাই এক বিজেপি নেতা খালিস্তানি বলে বসেন বলে পুলিশের দাবি। জসপ্রীত সিং মেজাজ ধরে রাখতে পারেননি। রাগের সঙ্গেই তিনি ওই মন্তব্যের প্রতিবাদ করে বলেন, পাগড়ি পরে ডিউটি করছেন বলে খালিস্তানি বলা হলো!
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আঙুল উঁচিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছেন। এই ধরনের বিভেদ সৃষ্টিকারী মন্তব্যের প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ করা হবে।
খালিস্তানি মন্তব্যের আঁচ পড়েছে কলকাতাতেও। রাজ্য বিজেপি সদর দফতরের সামনে শান্তিপূর্ণ ধরনা প্রতিবাদ শুরু করেছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তাঁদের কাছে গিয়ে করজোড়ে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। যদিও তাতে কোনও লাভ হয়নি। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়েছে।
"आप मुझे ख़ालिस्तानी बोल रहे हैं, क्योंकि मैंने पगड़ी पहनी है."
— Congress (@INCIndia) February 20, 2024
- IPS ऑफिसर जसप्रीत सिंह ने ये बात कही.
BJP के लोगों की गिरी हुई हरकत देखिए. दिन रात देश की सेवा करने वाले एक पुलिस अधिकारी को इसलिए ख़ालिस्तानी कह दिया क्योंकि उसने पगड़ी पहनी थी.
ये बेहद गिरी हुई मानसिकता है. pic.twitter.com/Jl4bhBdVPo
কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও বিজেপিকে নিশানা করা হয়েছে। কর্তব্যরত পুলিশ অফিসার পাগড়ি পড়ে কর্তব্য পালনের সময় তাঁকে খালিস্তানি বলা বিজেপির নেতা-কর্মীদের নীচ মানসিকতার পরিচায়ক বলে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন, আমাদের কারও এই ধরনের কথা বলার প্রয়োজন পড়ে না। ওই অফিসার খুব বাজে ব্যবহার করছিলেন। নিজের নম্বর বাড়ানোর জন্য ভুল তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।












Click it and Unblock the Notifications