শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, ন্যাজাট থানার সামনে অবস্থান সুকান্ত মজুমদারের

ন্যাজাট থানার সামনে অবস্থান আন্দোলন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পরে স্মারকলিপি পেশ। তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও গ্রেফতার হয়নি। এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। সন্দেশখালির হামলার ঘটনার প্রতিবাদে ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি নিল রাজ্য বিজেপি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। শেখ শাজাহানকে পুলিশ গ্রেফতার করছে না। পুলিশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এদিকে বিজেপির কর্মসূচি আটকাতে পুলিশ ব্যস্ত হয়ে উঠেছে। রাজ্য সরকারের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। এমনই অভিযোগ করেছেন সুকান্ত।

ন্যাজাট থানার সামনে অবস্থান সুকান্ত মজুমদারের

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকা গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন বলে গুঞ্জন বিভিন্ন মহলে। এলাকার পুলিশ কী করছে? কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। পুলিশের কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে। বিজেপির দাবি, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে।

কিন্তু এই কর্মসূচি করতে দিতে রাজি হয়নি পুলিশ প্রশাসন। এলাকায় অশান্তি ছড়াতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সে কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়। গতকাল থেকেই ন্যাজাট থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনই খবর প্রাথমিকভাবে পাওয়া যায়। কর্মসূচি রুখতে প্রচুর পুলিশ কর্মীকে মোতায়েন রাখা হয় রাস্তায়।

গার্ডরেল করে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাস্তা আটকানো হবে। একথাও জানা হয়েছিল। যদিও গার্ডরেল ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এদিন এগিয়ে যায়। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। থানার এক কিলোমিটার আগে থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২০ কিলোমিটার আগে থেকেই বিজেপি সমর্থকদের আটকানো হয়েছে। এই অভিযোগ করেছেন সুকান্ত।

সুকান্ত মজুমদার সহ দুজনকে থানার ভিতরে যেতে অনুমতি দেওয়া হয় স্মারকলিপি দেওয়ার জন্য। কিন্তু পাঁচজন নেতৃত্ব থানার ভিতরে যাবেন। এই দাবি তোলা হয়েছে। এরপরেই থানার অদূরে সুকান্ত মজুমদার নেতৃত্বদের নিয়ে অবস্থানে বসেন। পরে পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের দাবি মানা হয়। পাঁচ প্রতিনিধিকে থানায় যেতে দেওয়া হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন সুকান্ত। এলাকার পুলিশ মোটা টাকার উপঢৌকন পান। বাংলাদেশ থেকে টাকা আসে। পুলিশ প্রশাসন এই এলাকায় কোনও সদর্থক ভূমিকা পালন করে না। এমন অভিযোগ তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+