Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali Incident: চাপ বাড়ছে শাসকদলে! শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন এফআইআর

Sandeshkhali Incident: শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও বাঁধা নেই। স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট। যা রীতিমত চাপ বাড়ছে শাসকদলের উপর। এই অবস্থায় নতুন করে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহনের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য পুলিশ।

গৌর দাস নামে এক ব্যক্তি প্রভাশালী এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে (Sandeshkhali Incident) আরও দুটি এফআইআর শেখ শাহজাহানের বিরুদ্ধে হয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে মোট তিনটি এফআইআর দায়ের করা হয়।

Sandeshkhali Incident

পাশাপাশি সন্দেশখালির (Sandeshkhali Incident) 'বেতাজ বাদশা' অনুগামী শিবু হাজরা এবং আরও একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে জানা গিয়েছে। এরপরেই রাজ্য পুলিশের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই এফআইআরের বিরুদ্ধে ব্যবস্থা বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তাহলে সন্দেশখালির বাঘের খাচাবন্দি হওয়া এখন সময়ের অপেক্ষা। যদিও আগামী সাতদিনের মধ্যে তৃণমূল নেতাকে গ্রেফতারের কথা বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আইনি জটে গোটা প্রক্রিয়া আটকে ছিল। তা কেটে গিয়েছে। আগামী ৭ দিনের মধ্যেই তাঁকে গ্রেফতারের কথা বলছেন তৃণমূল নেতা।

অন্যদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে মোট তিন এফআইআরে একাধিক অভিযোগ রয়েছে। ভয় দেখানো-ঘর-বাড়ি ভাংচুর সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। পাশাপাশি নয়া এফআইআরে ৮০ হাজার টাকা লুটের মতো অভিযোগ রয়েছে 'বাদশা'র বিরুদ্ধে।

বলে রাখা প্রয়োজন, আজ সোমবার সন্দেশখালির (Sandeshkhali Incident) ঘটনায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হয় রাজ্য-প্রশাসনকে। যা নিয়ে চরম অস্বস্তি। যদিও দীর্ঘ শুনানি শেষে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোন স্থগিতাদেশ নেই। সন্দেশখালির অশান্তির ঘটনায় হাই কোর্টের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় জানালেন প্রধান বিচারপতি।

পাশাপাশি, আদালত বান্ধব জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায় রিপোর্ট পেশ করতে পারবেন বলে নির্দেশ আদালতের। এর পাশাপাশি রাজ্য পুলিশ, CBI, ED কেও মামলায় পার্টি করা হল। শেখ শাহজাহান কেও মামলায় পার্টি করা হল। হাই কোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে মামলায় পার্টি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৪ মার্চ এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+