মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহানকে? কী বললেন লকেট চট্টোপাধ্যায়?

শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন। তাই তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রোহিঙ্গাদের রাজ্যে ভোটার কার্ড, পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে তৃণমূল। বড় অভিযোগ বিজেপি সাংসদের।

শেখ শাহজাহানের দৌলতে এই রাজ্যে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা আসছিল। তাদের এই রাজ্যে থাকার ব্যবস্থা হয়েছে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে। তৃণমূল কংগ্রেস ৩০ শতাংশ ভোটের উপরে নির্ভরশীল। ৩০ শতাংশ ভোটের উপর নির্ভর করে আগামী লোকসভা নির্বাচনে লড়বে তৃণমূল।

Locket Chatterjees

এখন শেখ শাহজাহান গ্রেফতার হলে ওই ভোটব্যাঙ্কে ধাক্কা খাবে। ৩০ শতাংশ ভোট কমে যাবে তৃণমূলের। থেকে মুসলিম ভোট চলে যাবে তৃণমূলের থেকে। সেই কারণেই শেখ শাহজাহানকে তৃণমূল নেত্রী আঁচলে লুকিয়ে রেখে দিয়েছেন। তীব্র কটাক্ষ করছেন লকেট চট্টোপাধ্যায়।

শেখ শাহজাহানকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে। তার নামে গ্রেফতারি পরোয়ানা বেরিয়ে গিয়েছে। তারপরেও সে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে খবর। তৃণমূল নেত্রীর হাত তাদের উপর রয়েছে। সে কারণেই এত দু:সাহস তাদের। মন্তব্য করেছেন লকেট চট্টোপাধ্যায়ের। শেখ শাহজাহানের কড়া শাস্তির দাবি করেছেন তিনি। না হলে এমন আরও শেখ শাহজাহান তৈরি হবে বলে আশঙ্কা লকেটের।

স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিনে ইডির হানা। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির অভিযান। পুর নিয়োগ দুর্নীতিতে আজ শুক্রবার তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান ইডির।

সেই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। দেশের যুব সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে এগিয়ে যাচ্ছে। আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চোর - ডাকাতরা এগিয়ে চলছেন। এমনই কটাক্ষ করলেন লকেট।

মানুষের টাকা যারা লুট করেছে, তাদের যেন শাস্তি হয়। ইডি আসল চোরদের ধরতে পারবে। খুব তাড়াতাড়ি তারা জেলে যাবে। এমনই আশা করছেন লকেট। চুরির সময় কিছু মনে থাকে না। ইডি হানা দিলেই তৃণমূল বিজেপির উপর দোষ দিচ্ছে। এটা আসলে তৃণমূলের বুলিতে পরিণত হয়েছে। দাবি তৃণমূল সাংসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+