Sandeshkhali Incident: পুলিশ সুপারের ধর্ম তুলে কুকথা বিজেপির! গর্জে উঠে শিখ ভাই-বোনদের পাশে মমতা
Sandeshkhali Incident: পুলিশ সুপারের ধর্ম তুলে আক্রমণ বিজেপির। আজ ধামাখালির ঘটনা। যার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাথায় পাগড়ি পরিহিত আইপিএস তথা স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট (ইনটেলিজেন্স ব্যুরো) জসপ্রীত সিংক খালিস্তানি বলে কটাক্ষ করেন এক বিজেপি নেতা। তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ অফিসার, যদিও সংযমের পরিচয় দেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে। তখনও ধামাখালিতেই আটকে শুভেন্দু, শংকর, অগ্নিমিত্রা পালরা। আদালতের অর্ডার তখনও পুলিশকে দেখাতে পারেননি বিজেপি নেতৃত্ব ও আইনজীবীরা।
শুভেন্দুদের সন্দেশখালি সফরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। আদালতের নির্দেশের খবর সংবাদমাধ্যমে জানা গেলেও অর্ডার কপি আসতে কিছুটা সময় লাগে।
সেই সময় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব বাদানুবাদে জড়িয়ে পড়েন। চলতে থাকে স্লোগান। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও পুলিশের সঙ্গে বাদানুবাদ চালিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই এক বিজেপি নেতা জসপ্রীত সিংকে খালিস্তানি বলেন বলে অভিযোগ।
সেটা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি। তিনি তীব্র প্রতিবাদ করেন। বলেন, এখানে ধর্ম নিয়ে কোনও কথা বলা হচ্ছিল না। কিন্তু একজন লাগাতার আমাকে ধর্মীয় আক্রমণ করছেন! আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাগড়ি পরে ডিউটি করছি বলেই আমাকে খলিস্তানি বলে দেওয়া হবে।
এরপরই জসপ্রীত সিংকে দেখা যায় ফোনে কারও সঙ্গে কথা বলছেন। পুলিশ তখন আরও সক্রিয় হয়ে বিজেপি কর্মীদের ঘিরে ফেলেছে। এরপর দেখা যায় জসপ্রীত সিং গিয়ে কথা বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এরপর শুভেন্দু ও শংকরকে ব্যারিকেড করে সন্দেশখালি যাওয়ার নৌকায় তুলে দেওয়া হয়।
Today, the BJP's divisive politics has shamelessly overstepped constitutional boundaries. As per @BJP4India every person wearing a TURBAN is a KHALISTANI.
— Mamata Banerjee (@MamataOfficial) February 20, 2024
I VEHEMENTLY CONDEMN this audacious attempt to undermine the reputation of our SIKH BROTHERS & SISTERS, revered for their… pic.twitter.com/toYs8LhiuU
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডলে লেখেন, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা মানছে না। বিজেপির কাছে তাহলে মাথায় পাগড়ি (TURBAN) পরিহিত সকলেই খালিস্তানি (KHALISTANI)। শিখ ভাই, বোনদের প্রতি এই অসম্মানের তীব্র প্রতিবাদ জানান মমতা।
দেশের প্রতি শিখ সম্প্রদায়ের ত্যাগ, অবদানের কথা মনে করিয়ে মমতা লিখেছেন, বাংলার সামাজিক সংহতি রক্ষায় আমরা নিয়োজিত থাকব। সংহতি বিনষ্টকারী যে কোনও পদক্ষেপের মোকাবিলা হবে আইনানুগ পথেই। মুখ্যমন্ত্রীর কথার রেশ ধরেই তৃণমূল কংগ্রেসও বিজেপির সমালোচনায় সরব হয়েছে।
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি সব জায়গায় খালিস্তানি, হিন্দু-মুসলিম করে বেড়ায়। আজ যেভাবে পুলিশ অফিসারের ধর্ম নিয়ে আপত্তিজনক কথা বলা হয়েছে তা নিন্দনীয়। পুলিশ সংযম দেখিয়েছে। এইসব কথা বলার পর উচিত ছিল ঘাড় ধরে ওদের এলাকা থেকে বের করে দেওয়া। কিন্তু বাংলায় গণতন্ত্র আছে বলেই সেটা করা হয়নি।












Click it and Unblock the Notifications