Sandeshkhali: পুরনো খুনের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, হাইকোর্টে দায়ের হল মামলা
খুনের অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। শাসক দলের অন্যতম মুখ থাকায় আর সেই তদন্ত এগোয়নি বলে খবর। কিন্তু এখন শাহজাহান নিজেই পলাতক। ফের সেই খুনের অভিযোগের তদন্তের দাবি উঠল।
তৃণমূল নেতা শেখ শাহজানের শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। ২০১৯ ও ২০২২ সালের দুটি খুনের সঙ্গে নাম জড়িয়েছিল এই শেখ শাহজাহানের। ওই অভিযোগের নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ দুই পরিবার।

সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ হয়েছেন পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের কাছে এই আবেদন ওঠে। বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন বলে খবর। আগামী ১১ জানুয়ারি ওই মামলার শুনানির সম্ভবনা।
প্রসঙ্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ওই দু'টি ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। ২০১৯ সালের ৬ জুন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুন হন। ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহানের। সিআইডি তদন্ত হয়। পরে তদন্তকারীরা চার্জশিট ফাইল করন। সেই চার্জশিট থেকে অদ্ভুতভাবেই নাম বাদ যায় শেখ শাহজাহানের।
২০২২ সালে দ্বিতীয় খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে থাকে। কিন্তু তাদেরকে জামিন দেওয়া হয়। শেখ শাহজাহানের বিরুদ্ধে আর কোনও তদন্ত হয় না বলেই খবর। ফাইলেও ধুলো জমতে থাকে। তৃণমূলের নেতা শেখ শাহজাহান৷ তার চোখের ইশারাতেই পুলিশ প্রশাসন ওঠে বসে। কাজেই তার বিরুদ্ধে কি আর তদন্ত হয়? প্রশ্ন উঠেছিল।
সন্দেশখালির ঘটনার পর থেকেই উত্তেজনার পারদ বেড়েছে রাজ্য রাজনীতিতে। একাধিক অভিযোগ উঠে আসছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। শুক্রবার ইডি আক্রান্ত হয়েছিল সন্দেশখালি গিয়ে। এরপর থেকেই সংবাদ শিরোনামে শেখ শাহজাহান৷
মঙ্গলবার সকালেও তার কোনও খোঁজ মেলেনি। লুকআউট নোটিশ জারি হয়েছে আগেই। শেখ শাহজাহানকে ধরার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস বার্তা দিয়েছেন। রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারও সোমবার কড়া বার্তা দিয়েছেন।
পুরনো খুনের অভিযোগও ফের সামনে আসছে। আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় সংস্থার তদন্ত করার সম্ভাবনাও প্রবল।












Click it and Unblock the Notifications