এসআইআরকে গুরুত্ব না দিলে বাংলায় বিপাকে পড়়বে বিজেপি, কর্মীদের সতর্ক করে বার্তা শমীকের
পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রকে উল্লেখ করে এমনই দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।
দলের নেতৃত্বর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই কাজে ব্যর্থ হলে রাজ্যে দলের ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে।

রাজ্যস্তরের প্রবীণ নেতা, জেলা সভাপতি এবং বুথ-স্তরের এজেন্ট (BLA-2) প্রশিক্ষণ কর্মসূচির দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশে শমীক কড়া বার্তা দিয়ে বলেছেন, "যদি আপনারা সফল SIR নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম না করেন, তাহলে আপনাদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং সুন্দর দলীয় কার্যালয় আর থাকবে না। এমনকী ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার জন্যও কাউকে খুঁজে পাবেন না।"
SIR প্রক্রিয়াকে সফল করতে পশ্চিমবঙ্গের বিজেপি শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলায় ধারাবাহিক পর্যালোচনা বৈঠক করছে। বিজেপির বিশ্বাস, এটি রাজ্যের ভোটার তালিকায় কথিত 'ভুয়ো' ভোটারদের ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রের খবর, শমীকের এই কড়া মন্তব্য দলের সেই অংশের কর্মীদের উদ্দেশে ছিল যাঁরা এই প্রক্রিয়াকে "রুটিন রাজনৈতিক কাজ" হিসেবে দেখছেন। তিনি সতর্ক করে দেন যে, SIR বাস্তবায়নে কোনও অবহেলা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলের জন্য রাজনৈতিকভাবে বিপর্যয় নিয়ে আসতে পারে।
শমীক ওই বৈঠকে বলেন, "যাঁরা মনে করেন এটি তাঁদের অসংখ্য কাজের মধ্যে একটিমাত্র, তারা ভুল করছেন। যদি কোনও ত্রুটি থেকে যায়, তাহলে পরবর্তী বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিজেপি একটি রাজনৈতিক শক্তি হিসেবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।"
তিনি আরও সতর্ক করে দেন যে বিজেপি যদি SIR পর্যবেক্ষণ প্রক্রিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে ব্যর্থ হয়, তাহলে তৃণমূল কংগ্রেস (TMC) "প্রতিটি জেলা দলীয় কার্যালয় দখল করে নেবে"। বৈঠকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক পিটিআইকে আরও জানিয়েছেন শমীক বলেছেন, "এসআইআরকে গুরুত্ব না দিলে ২০২৬ সালের পর আপনাদের বসার মতো একটি কার্যালয়ও থাকবে না। জেলাজুড়ে আপনারা গর্ব করে যে বিলাসবহুল কার্যালয়গুলো তৈরি করেছেন, সেগুলো শাসক দল দখল করে নেবে।"
বিজেপি কর্মীরা দাবি করেছেন যে, ২০১১ সাল থেকে ভোটার তালিকায় ভোটারের সংখ্যা শতকরা ৩৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা ১৫ বছরে "স্বাভাবিক" ২০-২১ শতাংশ বৃদ্ধির হারকে অনেক ছাড়িয়ে গেছে। বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নে ২৫০টি আসনে "অস্বাভাবিক" ভোটার বৃদ্ধি চিহ্নিত করা হয়েছে। SIR পর্যবেক্ষণে দলের সঙ্গে যুক্ত এক বিজেপি নেতা বলেন, "অবৈধ ভোটারদের ব্যাপক অন্তর্ভুক্তি না হলে এটি পরিসংখ্যানগতভাবে অসম্ভব।"
রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে স্থানীয় নেতাদের আগামী মাসের মধ্যে বুথ-স্তরের যাচাই এবং BLA প্রশিক্ষণ শেষ করার আহ্বান জানাচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পরিপ্রেক্ষিতে প্রায় ১৪,০০০ নতুন ভোটকেন্দ্র যোগ করার পরিকল্পনা করছে। এতে বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA) সংকট দেখা দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দুর্বলতা তুলে ধরে এবং ২০২৬ সালের নির্বাচনী চ্যালেঞ্জকে দুর্বল করতে পারে। অন্যদিকে, তৃণমূলের এই ধরনের কোনও সমস্যা না থাকায় তারা আত্মবিশ্বাসী।
তৃণমূলের জন্য, বিদ্যমান ৮০,০০০ থেকে অনুমানিক ৯৪,০০০ ভোটকেন্দ্রে বৃদ্ধি (২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে বিস্তৃত) একটি বোঝা নয়, বরং তৃণমূল স্তরে তাদের নিয়ন্ত্রণ জোরদার করার একটি সুযোগ। এর বিপরীতে, বিজেপি কর্মীরা স্বীকার করেছেন যে SIR অনুশীলনের সময় তারা কেবল ৭০ শতাংশ বুথ BLA দিয়ে কভার করার পরিকল্পনা করছেন, তা রাজ্যজুড়ে কার্যকর উপস্থিতি নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।












Click it and Unblock the Notifications