তেহট্টের খোকনের মতোই আর ফিরবে না চাপড়ার সমর! সীমান্ত পাড়ে শোকের ছায়া
২০১৪ সালে ইরাকের মাসুলে অপহরণের পর খুন হওয়া ভারতীয়দের তালিকায় রয়েছেন নদিয়ার চাপড়ার সমর টিকাদারও। নদিয়ার খোকন শিকদারের মতো সমরও দালালের মাধ্যমে ইরাক গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে।
২০১৪ সালে ইরাকের মাসুলে অপহরণের পর খুন হওয়া ভারতীয়দের তালিকায় রয়েছেন নদিয়ার চাপড়ার সমর টিকাদারও। নদিয়ার খোকন শিকদারের মতো সমরও দালালের মাধ্যমে ইরাক গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে।

সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৩৯ জনের মৃত্যুর খবর জানানো পরেও চাপড়ার ভীমপুরের দীপালির কাছে খবরটা খুব একটা পরিষ্কার ছিল না। দিল্লি থেকে একটা ফোন এসেছিল বটে। কিন্তু সেখানে হিন্দিতে কথা হওয়ায় সমরের স্ত্রী দীপালির কাছে সেটা পরিষ্কার হয়নি। তখনও বিশ্বাসই করতে পারছিলেন না দীপালি। বিদেশ মন্ত্রীর সংসদে ঘোষণার খবর পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছতেই এটা স্পষ্ট হয়ে যায়, আর কোনও দিনই ফিরবেন না সমর। যেমন ফিরবেন না তেহট্টের খোকন শিকদার।
মাস খানের আগে স্বাস্থ্য দফতরের তরফে থেকে সমরের নিকটজনের রক্ত সংগ্রহ করা হয়েছিল। তখন সন্দেহ হলেও স্ত্রী নমিতার কোথাও যেন আশা ছিল সমর ফিরবেন।
মঙ্গলবার বিকেল পর্যন্ত নদিয়ার জেলা প্রশাসনের কাছে তেহট্ট ও চাপড়ার দুই বাসিন্দার মৃত্যুর খবর সম্পর্কে কোনও তথ্যই ছিল না বলে সূত্রের খবর।
চাপড়ার সমর টিকাদারের পরিবারে অনটন ছিল। সেই জায়গা থেকে খানিকটা পরিবার মুখ ফেরানোর আশায় মোটা মাইনের প্রলোভনে ইরাকে গিয়েছিলেন সমর। প্রথমে টাকা এলেও, ২০১৪-র জুন মাসের পর থেকে আর আসেনি। তবে প্রশাসনের আশ্বাসের আশা ছিল। কিন্তু সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ঘোষণার পর সব আশাই এখন শেষ। এখন অপেক্ষা কবে আসবে সমরের দেহাংশ।












Click it and Unblock the Notifications