খুনের ৪ দিন পরেও অধরা অভিযুক্ত! মমতার গঠিত সিটের হাতেও ফোন নয়, বিস্ফোরক আনিসের বাবা সালেম খান

সোমবার বিকেলে আনিস খানের (anish khan) হত্যার তদন্তে সিট (sit) গঠনের কথা জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রাতেই ঘটনার তদন্ত আমতা থানায় পৌঁছে যান সিটের তদন্তকারী আধিকারিকরা। সেখানে তাঁরা থানার আধিকারিকদের সঙ্

সোমবার বিকেলে আনিস খানের (anish khan) হত্যার তদন্তে সিট (sit) গঠনের কথা জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রাতেই ঘটনার তদন্ত আমতা থানায় পৌঁছে যান সিটের তদন্তকারী আধিকারিকরা। সেখানে তাঁরা থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সিটের তদন্তকারী দল যেতে পারে আনিসের বাড়িতে। অন্যদিকে এদিন সকালেও আনিস খানের বাবা সালেম খান (salem khan) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোনভাবেই রাজ্য পুলিশের তথা সিটের তদন্তকে তারা মান্যতা দিচ্ছেন না। সেই কারণে আনিসের মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়ারও কোনও প্রশ্ন নেই।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিটের কথা, পরে ডিজির ঘোষণা

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিটের কথা, পরে ডিজির ঘোষণা

দুপুরে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আনিস খান খুনের তদন্তে সিট গঠন করার কথা জানান। সঙ্গে নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তিনি। আর বিকেলে ডিজিপি মনোজ মালব্য জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সিট গঠন করা হয়েছে। নেতৃত্বে থাকছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। ওইদিন থেকেই তদন্ত শুরুর কথা জানিয়েছিলেন ডিজিপি। তিনি আরও বলেন যে দোষী, তা সামনে নিয়ে আসা হবে। তিনি সবার কাছে সহযোগিতার আবেদন করেছিলেন।

রাতেই আমতা থানায় সিটের আধিকারিকরা

রাতেই আমতা থানায় সিটের আধিকারিকরা

সোমবার রাতেই সিটের তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান আমতা থানায়। থানার অফিসারদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারি আধিকারিকরা। শুক্রবার রাতে কে কোথায় ডিউটিতে ছিলেন, তারও খোঁজখবর করেন তাঁরা। এদিনও ফের তদন্তকারী আধিকারিকরা আমতা থানায় যেতে পারেন বলে জানা গিয়েছে।

সিটকেও মোবাইল ফোন নয়

সিটকেও মোবাইল ফোন নয়

সিটের তদন্তকারী আধিকারিকরা যে বাড়িতে যেতে পারেন এদিন যে বাড়িতে যেতে পারেন, তা জানেন আনিসের বাবা সালেম খান। তিনি এগিনও স্পষ্ট বলে দেন, সিবিআই কিংবা হাইকোর্টের নির্দেশে যে তদন্তের কথা বলা হবে, তাদের হাতে ফোন তুলে দেবেন। অন্য কারও হাতে তা তুলে দেবেন না বলেও জানিয়েছেন তিনি। কেননা যে পুলিশ খুন করেছে, সেই পুলিশের ওপরে আস্থা নেই তাঁর। মোবাইল নিয়ে পুলিশ দুনম্বরই করবে বলবে আনিস দুনম্বরই করত। আত্মহত্যা করেছে বলে পুলিশ কেসটা চাপা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এদিনও তিনি সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। আনিসের দাদা সাবির খান জানিছেন, দিদির ওপরে আস্থা থাকলেও পুলিশের ওপরে নেই। প্রসঙ্গত শুক্রবার রাতে খুনের ঘটনার পরে বাড়ির লোকেরা জানান সোমবার ছাদের এক কোণে মোবাইল ফোনের সন্ধান পেয়েছেন তাঁরা।

৪ দিন পরেও কেন অপরাধী গ্রেফতার নয়

৪ দিন পরেও কেন অপরাধী গ্রেফতার নয়

মঙ্গলবার চতুর্থ দিন, আনিসের হত্যার ঘটনার পরে। এখনও অপরাধী গ্রেফতার না হওয়ার প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা থেকে স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। এদিকে এই হত্যাকাণ্ডে পুলিশ এখনও কোনও দিশা দেখাতে পারেনি। সেই অভিযোগে বাঁকুড়ার বড়জোড়ায় এদিন সকালে পথ অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই। ঘটনার প্রতিবাদে এদিন ছাত্র ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+