বছরের শুরুতেই সুখবর সরকারি কর্মীদের, অন্যদিকে হিসেব মিলাচ্ছে সরকার

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে, নতুন বছরের শুরু থেকেই।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে, নতুন বছরের শুরু থেকেই। সেই সঙ্গে বেতন বাড়তে চলেছে, স্কুল কলেজের শিক্ষক, পুর ও পঞ্চায়েতের কর্মী এবং সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের। অর্থ দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বেতন এবং পেনশন খাতে অতিরিক্ত একহাজার কোটি টাকা খরব হবে।

বছরের শুরুতেই সুখবর সরকারি কর্মীদের, অন্যদিকে হিসেব মিলাচ্ছে সরকার

বর্তমানে প্রতিমাসে রাজ্য সরকারের বেতন ও পেনশন খাতে খরচ হয় ৫২০০ কোটি টাকা। জানুয়ারিতে তা ছয় হাজার কোটি ছাড়িয়ে যাবে। বেতন কমিশনের সুপারিশ মেনে নেওয়ায় বছরে সাড়ে দশ হাজার কোটির বাড়তি বোঝা সামনের বছর থেকে চাপতে চলেছে রাজ্য সরকারের ঘাড়ে।

অর্থ দফতরের অনুমান, খরচ যা অনুমান করা হচ্ছে, তার থেকেও বেড়ে যেতে পারে। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, তারা বছরে ১২ কোটির ধাক্কা ধরে নিয়েই এগোচ্ছে। কিন্তু এই বেড়ে যাওয়া ধাক্কাটাই সরকারের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অর্থদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯-২০ সালে ৫৬ হাজার কোটি টাকা বেরিয়ে যাবে সরকারে ঋণ পরিষোধ করতে। তার সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার বোঝা।
অন্য একটি সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে কঠোর করা হচ্ছে আর্থিক শৃঙ্খলা। বিভিন্ন দফতরকে বলা হয়েছে, খরচ না হওয়া অর্থ তাড়াতাড়ি ফিরিয়ে দিতে। সেই অর্থে কিছু সুবিধা হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+