'সচ কে সামনে', সিসিটিভি ফুটেজ মানুষকে দেখাবে রাজভবন, বার্তা দিলেন বোস
শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। কলকাতার রাজভবনে এই ঘটনা ঘটে। এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজভবন। সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসার কথা জানালো রাজভবন।
'সচ কে সামনে' এই নামে রাজভবনের থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ যে কোনও মানুষ ওই সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন। রাজভবনের তরফে এই কথা জানানো হয়েছে। তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে শ্লীলতাহানি ইস্যুতে এবার সরাসরি সংঘাতের পথে যাচ্ছে রাজভবন ও রাজ্যপাল?

কীভাবে আমজনতা দেখতে পাবেন এই ভিডিও? সেই বিষয়েও জানানো হয়েছে। রাজভবনের তরফ থেকে দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে।adcrajbhavankolkata@gmail.com ও governor-wb@nic.in এই দুটি ইমেল আইডি। এছাড়াও একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেটি হল ০৩৩- ২২০০ ১৬৪১।
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) May 8, 2024
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে রাজভবনের সঙ্গে যোগাযোগ করা যাবে। প্রথম ১০০ জনকে এই ফুটেজ দেখানো হবে। এই কথা জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখতে পাবে না। এই কথা জানানো হয়েছে।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সম্প্রতি। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী এই মারাত্মক অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। পুলিশে অভিযোগও দায়ের হয়। জবানবন্দি নেওয়া হয়েছে ওই অভিযোগকারীনির। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে সভামঞ্চ থেকে সরব হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বিঁধেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নিজের রাজ্য কেরলে গিয়েছিলেন অভিযোগ সামনে আসার পরেই৷ সোমবার তিনি কলকাতায় ফিরেছেন।
কলকাতা বিমান বন্দরে নেমেই আক্রমণ করেছেন রাজ্যপাল৷ 'দিদিগিরি' মানা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নমানের রাজনীতি করছেন। এই কথা বলেছেন সিভি আনন্দ বোস।
এরপর আজ বুধবার রাজভবনের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। এদিন রাজভবনের অভিসিয়াল এক্স হ্যান্ডেলে সিসিটিভি ফুটেজ বিষয়ক বার্তা দেওয়া হল৷












Click it and Unblock the Notifications