মেয়র নির্বাচনে বোঝা যাবে শক্তির বহর, ঠারেঠোরে বোঝালেন সব্যসাচী

বিধাননগর পুরসভায় খুব সহজে মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে ছেঁটে ফেলা যাবে না।

বিধাননগর পুরসভায় খুব সহজে মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে ছেঁটে ফেলা যাবে না। এদিন সাংবাদিক সম্মেলনে তেমনটাই স্পষ্ট করে দিলেন বিক্ষুব্ধ সব্যসাচী দত্ত। নিয়ম হল, এমন পদ থেকে কাউকে সরাতে হলে দুটি প্রক্রিয়া হয়। এক যদি সব্যসাচী দত্ত নিজে মেয়র পদ থেকে ইস্তফা দেন। এবং দ্বিতীয়, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ। সেক্ষেত্রে বাকী কাউন্সিলরদের ভোটাভুটিতে স্পষ্ট হয়ে যাবে সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়র পদে থাকতে পারবেন কিনা।

মেয়র নির্বাচনে বোঝা যাবে শক্তির বহর, ঠারেঠোরে বোঝালেন সব্যসাচী

এই প্রসঙ্গে সব্যসাচী বলেছেন, আগে দল মেয়র পদে তাঁকে চাইছে নাকি চাইছে না সেটা স্পষ্ট হোক। যেটাই হোক, সেটা তিনি আগে লিখিত ভাবে জানবেন। তারপর সেই চিঠির জবাব দেবেন। এবং ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করবেন। এমনকী ভোটাভুটি হলেই দেখা যাবে, জল কতটা গড়িয়েছে। এমনটাই মন্তব্য করেছেন সব্যসাচী।

অর্থাৎ পুর প্রতিনিধিরা মেয়র ফিরহাদ হাকিমের কাছে গিয়ে বৈঠক করলেও অনাস্থা প্রস্তাব পেশ এরপর ভোটাভুটিতে সব্যসাচীকে সরানো যে সহজ হবে না, তা এদিন তিনি বুঝিয়ে দিয়েছেন। গোপনে অনেক পুর প্রতিনিধি সব্যসাচীর সঙ্গে রয়েছেন বলেও ঘুরিয়ে হেঁয়ালি করেছেন সব্যসাচী দত্ত। ফলে বিধাননগর পুরসভা নিয়ে নাটক যে জমে উঠেছে তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+