তৃণমূলে নয়, বিজেপির পথেই সব্যসাচী! তবু এখনও জল মেপে চলেছেন মুকুল-দিলীপদের
বিধাননগরের সব্যসাচীকে নিয়ে জল্পনা আজ নয়, লোকসভার আগে থেকেই চলছে তাঁর বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে চর্চা। বিজেপি নেতাদের সঙ্গে ‘ঘর’ করেও আজও তিনি তৃণমূলে।
বিধাননগরের সব্যসাচীকে নিয়ে জল্পনা আজ নয়, লোকসভার আগে থেকেই চলছে তাঁর বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে চর্চা। বিজেপি নেতাদের সঙ্গে 'ঘর' করেও আজও তিনি তৃণমূলে। নিজেকে তৃণমূলের সৈনিক পরিচয় দিতে কুণ্ঠা বোধ করেন না তিনি। তবে কি আজও তিনি জল মেপে চলেছেন বিজেপির।

এতদিন ভাবছিলেন সব্যসাচী
রাজনৈতিক মহলে মনে করে, মুকুল-দিলীপদের দৌড় নিয়ে তাঁর এখনও ধন্দ রয়েছে। বিজেপি রাজ্যে কতদূর এগোতে পারবে সেই সংশয় তাঁর এখনও যায়নি। যদিও লোকসভায় মোদীর কল্যাণে ১৮টি আসন পেয়েছে বিজেপি, কিন্তু ২০২১-এ মুকুল-দিলীপরা কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রীর চ্যালেঞ্জ নিতে, তা ভাবছেন সব্যসাচী।

সব্যসাচী একটু বেড়ে খেললেন
তাই তিনি বিজেপিতে পা বাড়িয়েও তৃণমূলে রয়ে গিয়েছেন। প্রতিবার বড় কোনও নেতার যোগদানের সময় এলেই তাঁকে নিয়ে জল্পনা হয়। তবে এবার যেন মনে হচ্ছে সব্যসাচী একটু বেড়ে খেললেন। নিজের গণশে পুজোয় তিনি মুকুল রায়ের পাশাপাশি দিলীপ ঘোষ, অরবিন্দ মেননদের ডেকে অনেকটাই নিজের পন্থা ঠিক করে দিলেন।

বিজেপিতেই নাম লেখাতে চলেছেন
এরপর থেকেই রাজনৈতিক মহলের সিংহভাগ বিশেষজ্ঞের ধারণা, তিনি বিজেপিতে পা বাড়িয়ে রেখেছেন নয়, বিজেপিতেই নাম লেখাতে চলেছেন। তা স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূলের এহেন সৈনিকের মুকুলের সঙ্গে যোগাযোগ যে ক্রমশই দাদা-ভাইয়ের সম্পর্ক থেকে অন্য দিকে মোড় নিচ্ছে, তার জানান দিল সব্যসাচীর গণেশ পূজা। যেখানে গেরুয়া শিবিরের নেতাদের বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো।

গণেশ-বন্দনা গেরুয়াময়
সব্যসাচীর পুজোর উদ্বোধন করলেন খোদ দিলীপ ঘোষ। তারপর উপস্থিত হলেন রাজ্যের ডেপুটি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। আর দাদা মুকুল রায় তো আছেনই। এই পরিস্থিতিতে একটা শিশুও বলে দেবে সব্যসাচীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে বাঁকতে চলেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও কেন সব্যসাচী তৃণমূলে? তবে এবার বোধহয় সেই প্রশ্নের অবসান ঘটতে চলেছে।

ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট
শোভন ও বৈশাখীর বিজেপিতে যোগদানের দিনও সব্যসাচীর পদ্মশিবিরে প্রবেশ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দুই প্রাক্তন মেয়র একসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বলেও রটে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সব্যসাচীও পথ মাড়ানি। তবে গণেশপুজোয় বিজেপি রাজ্যনেতাদের উপস্থিতি দেখে সব্যসাচীর ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে গেল।












Click it and Unblock the Notifications