পিছনের দরজা খুঁজছেন, তৃণমূলে ফিরতে পারলে বেঁচে যান শুভেন্দু! বিস্ফোরক সব্যসাচী
পিছনের দরজা খুঁজছেন, তৃণমূলে ফিরতে পারলে বেঁচে যান শুভেন্দু! বিস্ফোরক সব্যসাচী
সত্যিই কি তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু অধিকারী! গত ২৪ ঘন্টা আগেই কার্যত এই বিষয়ে বোমা ফাটান কুণাল। আর এরপরেও এই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তাঁর দাবি, তৃণমূলে ফেরার জন্যে পিছনের একের পর এক দরজায় নাড়া দিয়ে যাচ্ছেন শুভেন্দু। এমনকি তাঁকে অতৃপ্ত আত্মা বলেও তোপ তৃণমূল প্রার্থীর। যদিও তাঁর তৃণমূল যোগ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা। তবে একের পর এক তৃণমূল নেতার এহেন মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু
বুধবার কুণাল ঘোষ বলেন, তৃণমূলে ফেরার চেষ্টা করছেন শুভেন্দু। বিজেপিতে একেবারে দমবন্ধ হয়ে যাচ্ছে তাঁর। আর সেই কারণেই তৃণমূলের দরজায় শুভেন্দু নাড়া দিচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন তৃণমূল মুখপাত্র। তিনি আরও বলেন, বিজেপিতেই সম্মান পাচ্ছে না অধিকারী পরিবার। এবার তাই কাঁথি পুরসভায় অধিকারী পরিবারদের কাউকেই টিকিট দেওয়া হল না। প্রবল বিক্ষোভের আশঙ্কায় বিজেপি এই সাহস দেখাতে পারল না বলে দাবি কুণাল ঘোষের। তাঁর মতে, যদি এতই তাঁরা ভালো কাজ করে তাহলে কেন প্রার্থী করা হল না।

আমি ফিরে এসেছি...!
কুণালের এহেন শুভেন্দু বোমায় রাজ্য-রাজনীতি তোলপাড়। সত্যিই কি তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু? রাজ্য রাজনীতিতে এই জল্পনার মধ্যেই কার্যত সব্যসাচী দত্তের মন্তব্য ঘুরে নয়া বিতর্ক। তাঁর মতে, আমি অনেক দিন আগেই বলেছিলাম শুভেন্দু তৃণমূলে ফিরতে চায়। শুভেন্দু ফিরতে পারলে বেঁচে যায় বলেও মন্তব্য বিধাননগরের তৃণমূল প্রার্থীর। তাঁর মতে, তৃণমূলের পিছনের কোনও দরজা আছে কিনা সেখানে ঘুরে বেড়াচ্ছে এখন শুভেন্দু। সবাইকে বলে বেড়াচ্ছে আমাকে নে না...আমি কি দোষ করলাম। অতৃপ্ত আত্মা বলে দাবি সব্যসাচী দত্তের।

আগে নিজের ওয়ার্ড বাচাক
এদিন এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন সব্যসাচী দত্ত। বলেন, আমি কৃতজ্ঞ মমতাদি আমাকে নিয়েছে। অভিষেকের কাছেও আমি কৃতজ্ঞ, যে আমাকে দলে নিয়েছে। আর এটাই ওর রাগ। তৃণমূল নেতার মতে, আমি চলে এসেছি এটাই ওর রাগ। ও চলে গেল আর আমি যেতে পারলাম না।

শুভেন্দুর পাশে দিলীপ
শুভেন্দু তৃণমূল জল্পনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা। তাঁর মতে, এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব। তবে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যারা নিজের জোরে রাজনীতি করেন না তাঁরা এই কথা বলেন। এই চক্রান্ত আগেও করা হয়েছে। মুকুল রায়ের সঙ্গেও করা হয়েছে। এবার শুভেন্দুর কেরিয়ার নষ্ট করার জন্যে ষড়জন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ দিলীপ ঘোষের। শুভেন্দু লড়াই করে উঠে এসেছে। এই সব বলে কোনও লাভ নেই বলেও দাবি বিজেপি সাংসদের।












Click it and Unblock the Notifications