চলে গেলেন সলিল জায়া সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরী
বাংলা সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন সঙ্গীত শিল্পী তথা সুরকার সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী।
বাংলা সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন সঙ্গীত শিল্পী তথা সুরকার সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বহুদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি।

মুম্বইয়ে তাঁর চিকিৎসা অনেকদিন ধরে চললেও, গতমাসেই তাঁকে কলকাতায় আনা হয়। বৃহস্পতিবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন , তাই মুম্বইয়ে চলছিল তাঁর চিকিৎসা। তবে শেষ সময়ে মেয়ে অন্তরার কাছে থাকতে চেয়েছিলেন বলে , তাঁকে কলকাতায় আনা হয়।
সবিতা চৌধুরীর মৃত্যুতে শোকস্তবন্ধ বাংলার সঙ্গীত মহল। স্বামী সলিল চৌধুরীর সুরে বাংলা ছাড়াও কন্নড়, মালয়লাম ভাষাতেও গান গেয়েছেন তিনি। তাঁর একের পর এক কালজয়ী বাংলা গান আজও বাঙালীর সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম।












Click it and Unblock the Notifications