Saayoni Ghosh: ৬০ লক্ষ টাকার ফ্ল্যাটের EMI আসে কোথা থেকে, সায়নীকে দ্বিতীয় দফার জেরায় আর কী জানতে চাইবে ED
আজ ফের ইডি হাজিরা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের। আজ সায়নীর ৬০ লক্ষ টাকার ফ্ল্যাটের নথি তলব করেছে ইডি। ৬০ লক্ষ টাকা দিয়ে তিনি যে ফ্ল্যাটটি কিনেছিলেন সেটির ইএমআই আসে কোথা থেকে তা জনতে চায় ইডি। তার জন্য সায়নীকে যাবতীয় নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে গত শুক্রবার সায়নী ঘোষকে দীর্ঘ ১১ ঘণ্টা জেরা করেছিল ইডি। সেই জেরায় কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্কের পাস বই থেকে শুরু করে আইটি রিটার্নের যাবতীয় নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।

গত শুক্রবার নির্ধারিত সময়ের আগেই সায়নী ঘোষ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। তিনি হাজিরা দেওয়ার আগে বলেছিলেন, নির্বাচনী কাজে ছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছিল। তদন্তে তিনি ইডিকে সবরকম সহযোগিতা করবেন। প্রথম দফার জেরায় সায়নী ঘোষকে কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক আদান প্রদান নিয়ে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছিল।
কুন্তলের কাছ থেক ১৯ কোটি টাকা সায়নী কেন নিয়েছিলেন তা জানতে চান তদন্তকারীরা। সকাল সাড়ে ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত টানা জেরা করা হয়েছিল সায়নীকে। তদন্তে কুন্তলের সঙ্গে আর্থিক লেনদের বিষয়টিই গুরুত্ব পেয়েছিল। সায়নী ঘোষ ইডিকে জানিয়েছিলেন ৬০ লক্ষ টাকা দিয়ে তিনি যে ফ্ল্যাটটি কিনেছেন তার জন্য রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক তেকে ঋণ নিয়েছিলেন তিনি।
বুধবার ফের সেই ৬০ লক্ষ টাকার ফ্ল্যাটের ইএমআইয়ের হিসেব তলব করেছে ইডি। কোথায় থেকে এই বিপুল পরিমান অঙ্ক দিয়ে কেনা ফ্ল্যাটের তিনি ইএমআই দিচ্ছেন তা জানতে চাইছে ইডি। সেকারণে সায়নীকে ইএমআইয়ের সব নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কোথা থেকে তিনি এই বিপুল পরিমান টাকা পাচ্ছেন তার হিসেব জানতেই আজ জেরা করা হবে সায়নীকে।
প্রসঙ্গত উল্লেখ্য সায়নীর সঙ্গে কুন্তলের রাজনীতির বাইরে কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটাও জানতে চাইছেন তদন্তকারীরা। কারণ সায়নী তৃণমূল যুব সভানেত্রী হওয়ার পরেই কুন্তল ঘোষ তৃণমূল যুব সংগঠনের সাধারণ সম্পাদক পদে এসেছিলেন। সায়নীর সঙ্গে রাজনীতির বাইরেও কোনও পরিচয় কুন্তলের ছিল কিনা সেটা জানতে চাইছেন তদন্তকারীরা। কারণ সায়নীর রাজনীতির বাইরেও একটা পরিচয় রয়েছে। সায়নী অভিনেত্রী। রাজনীতিতে যোগ দেওয়ার পরেও অভিনয় করেছেন। এদিকে কুন্তল ঘোষ বেশ কিছু টাকা টলিউডে ছড়িয়েছিলেন সেটা আগেই জানতে পেরেছেন তদন্তকারীরা।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications