Saayoni Ghosh: ইডির দফতরে ৫৩০ পাতার নথি জমা সায়নীর, আজ হাজিরা দিচ্ছেন না তৃণমূল যুব সভানেত্রী
জল্পনার অবসান। আজ ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সেকথা। ৫৩০ পাতার নথি ইডির দফতরে জমা দিয়েছেন তিনি। জানা গিয়েছে আজ ভোরেই গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি।
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন আজ সায়নী ঘোষ সিজিও (CGO) কমপ্লেক্সে যাচ্ছেন না। তিনি ভোটের কাজে যাচ্ছেন। সকালেই গল্ফগ্রিনের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে জেলায় গিয়েছেন বলে খবর। ইডিকে চিঠি দিয়ে হাজিরা না দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী।

সায়নীর ৬০ লক্ষ টাকার ফ্ল্যাটের ইএমআই আসে কোথা থেকে? কী তাঁর আয়ের উৎস্য ? সেটা জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। কুণাল ঘোষের দাবি সায়নীকে মৌখিক ভাবে তলব করা হয়েছিল। কিন্তু সায়নী চিঠি দিয়ে হাজিরা না দেওয়ার কথা জানিয়ে িদয়েছেন। নির্বাচনী প্রচারের সময় বারবার শাসক দলের নেতা নেত্রীদের তলব করে তাঁদের প্রচারের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নবজোয়ার যাত্রার সময় সিবিআই তলব করেছিল। নির্বাচনী কাজে বাধা তৈরি করতেই এজেন্সি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। সেকারণে নির্বাচন যখন শিয়রে তখন কোনও নেতানেত্রী হাজিরা দেবেন না। সায়নী ঘোষের কাছে যে নথি চাওয়া হয়েছিল সেই নথি ইডি দফতরে জমা দিয়েছেন তৃণমূল যুব সভানেত্রী।
সায়নী ঘোষ ইডির দফতরে ৫৩০ পাতার নথি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। ৬০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পর ইএমআই কীভাবে জোগার করেন তিনি তা জানতে চাওয়া হয়েছিল তৃণমূল যুব সভানেত্রীর কাছে। তাঁর আয়ের উৎস্য কী । কোথা থেকে তিনি ৬০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পর ইএমআইয়ের টাকা পান। তার যাবতীয় তথ্য জানতে চেয়ে আজ ইডির দফতরে তলব করা হয়েছিল সায়নী ঘোষকে।












Click it and Unblock the Notifications