Saayoni Ghosh: বাড়তি নিরাপত্তা CGO কমপ্লেক্সে, সায়নীকে জেরা করতে ৪ পাতার প্রশ্নপত্র ED-র
কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ইডির দফতরে আজ তলব করা হয়েছে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে। তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারেন।
এদিকে সায়নীকে জেরা করার জন্য সব প্রস্তুতি করে ফেলেছে ইডি। সিজিও কমপ্লেক্সের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সায়নী ঘোষকে জেরা করার জন্য চার পাতার প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে ইডি। সায়নীকে তার সম্পত্তি এবং ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষকে জেরা করে একাধিকবার তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের নাম পেয়েছে ইডি। সায়নীর সঙ্গে কুন্তলের ১৯ কোটি টাকার লেনদেন হয়েে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কোথা থেকে সেই টাকা এলো তা সায়নীর কাছে জানতে চান তদন্তকারীরা। সেকারণে তাঁকে তাঁর সম্পত্তি নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব, আইটি রিটার্ন নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
সায়নী ঘোষকে জেরা করতে চার পাতার প্রশ্নপত্র তৈরি করে রেখেছে ইডি। এমনই খবর পাওয়া গিয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে ১৯ কোটি টাকার লেনদেন কোথা থেকে হল এবং কীভাবে হল তা জানতে চায় ইডি। কোন কোন কাজে কুন্তল ঘোষের সঙ্গে লেনদেন তা জানতে চাইছে ইডি। কুন্তলকে জেরা করে যে আর্থিক লেনদেন করা হবে তা নিয়ে সায়নীকে জেরা বয়ান খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

সায়নীর বয়ান রেকর্ড করবে ইডি। এখনও পর্যন্ত সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে দেখা যায়নিষ। ইডি সমন পাঠানোর পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনে এবং হোয়াটস অ্যাপ কোনও কিছুতেই সক্রিয় নন সায়নী। সূত্রের খবর সাড়ে ১১টা নাগাদন নাকি সায়নী ঘোষ হাজিরা দিতে পারেন সিিজও কমপ্লেক্সে। কিন্তু সেবিষয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। কারণ তৃণমূল কংগ্রেস সভানেত্রী এখনও প্রকাশ্যে আসেননি।












Click it and Unblock the Notifications