Saayoni Ghosh: রাজনীতির বাইরে কুন্তলের সঙ্গে সম্পর্ক কী? ED-র পর এবার CBI ব়্যাডারে সায়নী ঘোষ
ইডির পর এবার সিবিআইয়ের ব়্যাডারে সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের কোন সূত্রে যোগাযোগ। রাজনীতির বাইরে তাঁদের যোগাযোগ কোথায় সেটা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ৫ তারিখ ফের সায়নী ঘোষকে তলব করেছে ইডি।
ইতিমধ্যেই ইডি তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রীকে জেরা করেছে। সকাল সাড়ে ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত জেরা করা হয়েছিল সায়নী ঘোষকে। সায়নীর সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেন নিয়েই মূলত জেরা করেছিলেন তদন্তকারীরা। কুন্তলের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছিলেন সায়নী ঘোষ। হোয়াট অ্যাপ চ্যাটে সেই তথ্য ধরা পড়েছিল। এই ১৯ কোটি টাকা উৎস জানতে চেয়ে সায়নীকে দফায় দফায় জেরা করেন ইডি।

এদিকে কুন্তল ঘোষ নাকি সায়নী তৃণমূল সভানেত্রী পদে আসার পর তৃণমূল যুব কংগ্রেসে পদ পান। কুন্তল ঘোষের টাকা টলিউডের সিনেমা তৈরিতে ব্যবহার হয়েছে তা আগেই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই কারণে বনি সেনগুপ্তকে তলব করে জেরাও করেছিল ইডি। সায়নীর হাত ধরে কুন্তলের কোনও টাকা টলিউইডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খেটেছে কিনা সেটা জানতে চাইছেন তদন্তকারীরা।

যদিও ইডির জেরার মুখে বারবারই সায়নী ঘোষ দাবি করেছেন রাজনীতিতে আসার পরেই তাঁর কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় হয়েছিল। কিন্তু তদন্তকারীরা যে তথ্য জানতে পেরেছেন তাতে সায়নী ঘোষ যুব সভানেত্রী হওয়ার পরেই কুন্তল ঘোষ যুব সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তাই তাঁদের প্রশ্ন উঠছে যে সায়নীর সঙ্গে আলাদা করে কুন্তলের আগে থেকে কোনও সম্পর্ক ছিল কি না।
যদিও সায়নীর বারবার দাবি করেছেন কুন্তলকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করা তাঁর একার সিদ্ধান্ত ছিল না। যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই এই সিদ্ধান্তের দায় তাঁর একার নয়। ফের সায়নীকে েজরা করা হয়েছে। ইডি ফের তলব করেছে সায়নীকে। আগামী ৫ তারিখ ফের তাঁর হাজিরা দেওয়ার কথা। এদিকে আবার সায়নীর সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআইও। কুন্তলের সঙ্গে সায়নীর আর কোন কোন বিষয়ে যোগ রয়েছে সেটাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

Click it and Unblock the Notifications