Rujira Banerjee: ফের ডাকা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নী রুজিরাকে! কোন পথে ইডির তদন্ত
Rujira Banerjee News: দীর্ঘ চার ঘন্টা জেরা শেষে ইডির দফতর ছাড়লেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে ১২ টা না সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এরপর দীর্ঘ জেরা করা হয় বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নীকে জেরা করতে দিল্লি থেকে ইডির বিশেষ তদন্তকারী আধিকারিকরা সকালেই কলকাতায় এসে পৌঁছন।
যে বিষয়ে মূলত রুজিরাকে প্রশ্ন করা হবে তা আগে থেকেই চূড়ান্ত করে রেখেছিলেন তদন্তকারীরা। আর সেই মতো বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, তদন্তে সবরকম ভাবে রুজিরা সাহায্য করেছেন। প্রত্যেক প্রশ্নের উত্তরও নাকি ইডি আধিকারিকদের তিনি দিয়েছেন বলে খবর। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গোটা বয়ান ইডি আধিকারিকরা রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। আর বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রুজিরা ইডি দফতর থেকে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে।

তবে নতুন করে ফের তাঁকে তলব করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার সময় হাসিমুখে সবার উদ্দেশ্যে নমস্কার করেন। তবে সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেও কোনও উত্তর দিতে চাননি অভিষেক পত্নী। তাঁর বেরিয়ে যাওয়ার পরেই কলকাতার ইডি অফিস ছাড়েন দিল্লি থেকে আসা আধিকারিকরাও। তবে এবার কয়লা তদন্তের মোড় কোন দিকে ঘোরে সেদিকেই নজর সবার।
নতুন করে ফের একবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় নাকি সেদিকেই নজর সবার। তবে ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার দেওয়ার বয়ান দিল্লিতে গিয়ে বিশ্লেষণ করবেন তদন্তকারী আধিকারিকরা। অন্যান্য সাক্ষীর থেকে পাওয়া বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপরেই যাবতীয় সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি জেরা নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান। বলেন, এটা আমার পরিবারের বিষয়। তা নিয়ে কিছু বলতে চাই না।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। যদিও এর আগে রুজিরাকে বিমানবন্দরে আটকানো নিয়ে তিনি বলেছিলেন, অমানবিক একটা ব্যবস্থা চলছে। আগেই বিদেশ যাত্রার কথা ইডিকে জানানো হয়েছিল। তখন কিছুই তাঁরা বলেনি। বিমানবন্দরে আটকে নোটিশ দেওয়া নিয়ে রীতিমত ক্ষুব্ধ মমতা বন্দ্যিপাধ্যায়। অন্যদিকে নবজোয়ার কর্মসূচির ব্যাপকতা দেখে ভয় পাচ্ছে বিজেপি আর তাই প্রতিহিংসার রাজনীতি বিজেপি করছে বলেও অভিযোগ তৃণমূলের।












Click it and Unblock the Notifications