এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার এপিসি কলেজে
এপিসি কলেজে বিজেপির ছাত্র সংগঠনের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কলেজের মধ্যে অশান্তি বেঁধে যায় টিএমসিপি ও বিজেপির এবিভিপির মধ্যে।
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের অন্তর্গত সোদপুর রোডের এপিসি কলেজে বিজেপির ছাত্র সংগঠনের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কলেজের মধ্যে অশান্তি বেঁধে যায় টিএমসিপি ও বিজেপির এবিভিপির মধ্যে।

এই অশান্তি পরে রণক্ষেত্রের চেহারা নেয়। অনেকের মাথা, মুখ ফেটে যায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের বড় উচ্চপদস্থ আধিকারিকেরা এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় বিশাল পুলিশ রয়েছে।
এখনও এলাকা থমথমে। কিছুক্ষণ সময়ের জন্য বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে। কিন্তু উচ্চপদস্থ অফিসাররা এসে অবরোধ তুলে দেয়। এখনও অশান্তির রেশ কাটেনি। অশান্তির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।












Click it and Unblock the Notifications