দিলীপ ঘোষের বিকল্প তিন নাম নিয়ে ভাবনা শুরু আরএসএসের! একুশের আগে তুঙ্গে জল্পনা

দিলীপের বিকল্প তিন নাম নিয়ে ভাবনা শুরু আরএসএসের! একুশের আগে তুঙ্গে জল্পনা

২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের নেতৃত্বে বদল আসতে পারে বঙ্গ বিজেপির। দি্লীপ ঘোষকে সরিয়ে আসতে পারেন এমন একজন মুখ, যিনি ২০২১ নির্বাচনে প্রকৃত অর্থেই বঙ্গ বিজেপির মুখ হতে পারেন। আরএসএস ইতিমধ্যেই তিনজনকে বেছে নিয়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্বে। জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে কোন্দল শুরু হতেই।

বঙ্গ বিজেপির নয়া কমিটি গঠনের পর

বঙ্গ বিজেপির নয়া কমিটি গঠনের পর

২০২০-র প্রথমেই দিলীপ ঘোষ দ্বিতীয় বারের জন্য রাজ্য সভাপতি নির্বাচিত হন। তারপর করোনার আবহে তিনি রাজ্য কমিটি তৈরি করেন মাস খানেক আগে। সেখানে বেশি প্রাধ্যান্য পেয়েছেন তৃণমূল-সহ অন্য দল থেকে আসা নেতা-নেত্রীরা। তা সত্ত্বেও বঙ্গ বিজেপির নয়া কমিটি গঠনের পর থেকেই রাজ্য বিজেপিতে অশান্তির সূত্রপাত হয়েছে।

বিতর্ক চলছেই, বিজেপিতে কোন্দল থামছেই না!

বিতর্ক চলছেই, বিজেপিতে কোন্দল থামছেই না!

হঠাৎই দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বঙ্গ বিজেপিতে। বিজেপির একদল দিলীপ ঘোষকে নিয়ে অসন্তুষ্ট। এমনকী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁরা চিঠি দিয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। দিল্লির বৈঠকের পর থেকে যেন সমস্যার শেষ নেই। একের পর এক বিতর্ক চলছে। বিজেপিতে কোন্দল থামছেই না!

দিলীপ ঘোষকে নিয়ে অন্য ভাবনা আরএসএসের

দিলীপ ঘোষকে নিয়ে অন্য ভাবনা আরএসএসের

দিলীপ ঘোষ যদিও আরএসএস থেকে উঠে আসা নেতা, তবু বর্তমানে আরএসএসের মতাদর্শ লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই দিলীপ ঘোষকে নিয়ে বিব্রত বোধ করছে আরএসএস। তারা এবার অন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আসন্ন নির্বাচনের আগেই যদি বিজেপিতে পরিবর্তন দেখেন, অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

দিলীপের বিকল্প তিন নাম নিয়ে ভাবছে আরএসএস

দিলীপের বিকল্প তিন নাম নিয়ে ভাবছে আরএসএস

এই পরিস্থিতিতে আরএসএসের ভাবনায় রয়েছে একাধিক নাম। অবশ্যই তারা বাঙালি, তবে বাংলার নন। উচ্চশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিকেই তাঁরা বেছে নিয়ে চাইছেন। এবং যাঁদের নিয়ে ভাবছে আরএসএস, তাঁরা অবশ্যই দক্ষ সংগঠক হবে, সবাইকে নিয়ে কাজ করে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারবে দলকে।

যাঁরা বাংলার না হয়েও বাঙালি এবং অভিজ্ঞ

যাঁরা বাংলার না হয়েও বাঙালি এবং অভিজ্ঞ

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আরএসএস এমন দু-তিনটি নাম ভেবেছে, যাঁরা বাংলার না হয়েও বাঙালি এবং তাঁদের ইতিমধ্যে দু-তিনটি নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছ। তাঁরা মোদী-শাহের অত্যন্ত কাছের জন। তাঁরা ইতিমধ্যেই তাঁদের দক্ষতা দেখিয়ে তুষ্ট করেছেন মোদী-শাহদের। এবার তাঁদেরকেই সামনে আনা হতে পারে। তাঁদেরই কেউ হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

দিলীপের ‘আস্ফালন’ভালো চোখে নেয়নি আরএসএস

দিলীপের ‘আস্ফালন’ভালো চোখে নেয়নি আরএসএস

এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে বসেন, আমি একাই নির্বাচনে জয়ী হতে পারি। যাদের বিশ্বাস নেই, তারা ঘরে বসে থাকুন। বিজেপির মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন। দিলীপ ঘোষের এই আস্ফালনের পরই আরএসএস নড়চড়ে বসে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির বৈঠকে নেতৃত্ব নিয়ে প্রশ্ন একাংশের

বিজেপির বৈঠকে নেতৃত্ব নিয়ে প্রশ্ন একাংশের

সম্প্রতি নেতৃত্ব নিয়ে দিল্লির বৈঠকে মুখ খোলে বিজেপিরই একটা শিবির। সাংসদ অর্জুন সিং বলেন, তাঁরা পদে থাকলেও তাঁদের কোনও গুরুত্বই দেওয়া হয় না। দু-একজনের অঙ্গুলিহেলনেই দল চলে। আদতে তাঁদের কোনও গুরুত্বই নেই দলে। এই বিক্ষোভের আঁচেই ঘৃতাহুতি পড়ে।

বড় কোনও পদক্ষেপ নিতে পারে আরএসএস

বড় কোনও পদক্ষেপ নিতে পারে আরএসএস

এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে বড় কোনও পদক্ষেপ নিতে পারে আরএসএস। ২০২১ নির্বাচনের আগে বিজেপিতে নেতৃত্ব নিয়ে কোন্দল হোক সেটা চায় না তারা। তাই রাজ্যে পরিবর্তনের লড়াই শুরুর আগে বিজেপির অন্দরেও পরিবর্তনের ঢেউ উঠতে পারে। কেননা যেভাবে বঙ্গ বিজেপি চলছে, তাতে পরিবর্তন অসম্ভব বলেই মনে করছে আরএসএস।

বঙ্গ বিজেপি নেতৃত্ব সঠিক পথে নেই! জল্পনা

বঙ্গ বিজেপি নেতৃত্ব সঠিক পথে নেই! জল্পনা

আরএসএস মনে করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব সঠিক পথে চলছে না। হঠাৎ করেই একতা উধাও হয়ে গিয়েছে। রাজনৈতিক দলে একাধিক গোষ্ঠী থাকে। কিন্তু বিজেপিতে সেই গোষ্ঠীদ্বন্দ্ব এমন আকার নিয়েছে যে, আসন্ন নির্বাচনে তার প্রভাব পড়তে বাধ্য। তাই বিজেপিতে নেতৃত্ব বদলের জল্পনা শুরু হয়েছে।

{quiz_271}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+