বঙ্গ-বিজেপির দ্বন্দ মেটাতে আসরে RSS, বিজেপি নেতাদের সঙ্গে আলাদা করে আলোচনা, বলছে সূত্র

বঙ্গ-বিজয়ের স্বপ্ন দেখেও ২রা মে হতাশ করেছে বিজেপি নেতাদের৷ তারপর থেকে একের পর এক ভাঙন দেখা গিয়েছে বঙ্গ-বিজেপিতে। এবং বঙ্গবিজেপির নতুন রাজ্যকমিটি গঠন করার পর ফাটল দেখা দিয়েছে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যেও! বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে সরাসরি বঙ্গ-বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যরা। এই দ্বন্দের কারণে ৭০-এর বেশি আসন সহ প্রধানবিরোধী তকমা নিয়েও মমতা সরকারের বিরুদ্ধে মজবুত আন্দোলনে যেতে পারছে না বিজেপি! সূত্রের খবর স্বাভাবিকভাবেই এবার বঙ্গ বিজেপির রাজনৈতিক রঙ্গ সামলাতে মাঠে নামতে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের নেতাদের।

বঙ্গ-বিজেপির দ্বন্দ মেটাতে আসরে RSS, বিজেপি নেতাদের সঙ্গে আলাদা করে আলোচনা, বলছে সূত্র

আরএসএস সূত্রের খবর দলের পুরনো নেতা কর্মীদের পাশাপাশি নতুনদের সঙ্গেও আলাদা আলাদা বসে তাঁদের বক্তব্য শুনছেন পূর্বক্ষেত্রের আরএসএস পদাধিকাররা। এবং সেই আলোচনার নির্যাস সময় মতোই পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি স্তরে। বঙ্গ-বিজেপির বিক্ষুব্ধ নেতাদের অনেকেরই বক্তব্য ছিল দলে তাঁদের কথা শোনার লোক নেই! সূত্রের খবর ঠিক এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছেন আরএসএস নেতৃত্ব! দলের গুরুত্বপূর্ণ বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভ এবং চাহিদার জায়গাগুলো শুনছেন আরএসএস নেতারা৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে বঙ্গ-বিজেপিতে এখনও প্রভাবশালী দিলীপ ঘোষ। রাজ্যে দিলীপ ঘোষ লবি এখনও সক্রিয় এবং শক্তিশালী৷ পাশাপাশি দলের গুরুদায়িত্ব রয়েছে সুকান্ত মজুমদার এবংঅমিতাভ চক্রবর্তীর কাঁধে। এঁরা প্রত্যেকেই আরএসএস কার্যকর্তা ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে একাধিক দায়িত্ব পালন করে তারপর এঁরা বিজেপিতে গুরু দায়িত্বে এসেছেন! স্বাভাবিকভাবেই পুরনো সম্পর্কের জেরেই আরএসএস নেতৃত্বের কাছে বরাবর সুযোগ থাকে সমস্যার সমাধান খুঁজে পেতে অগ্রণী ভূমিকা নিতে!

সূত্র মারফৎ জানা যাচ্ছে শুধু আরএসএস থেকে উঠে আসা বঙ্গ-বিজেপি নেতাদের সঙ্গেই নয় পাশাপাশি বিক্ষুব্ধ একাধিক নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে চলেছে সংঘ নেতৃত্ব। তাঁদের বক্তব্য শোনার পাশাপাশি দলের হিন্দুত্ববাদী আদর্শের পাঠ তাদের দেওয়া হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে৷

পাঁচরাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ তবে এর মধ্যে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২৪ এর লোকসভা জয়ের জন্য সেমিফাইনাল বলা হচ্ছে৷ আর এই উত্তরপ্রদেশেই ৬ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্য থেকেও একাধিক বঙ্গ-বিজেপি নেতা-কর্মীরা উত্তরপ্রদেশ বিজেপির প্রচারের কাজে সে রাজ্যে গিয়ে মাঠে নামতে পারেন একই রকমভানে সংঘের নিজের টিমও ডোর টু ডোর প্রচারে বিজেপিকে শক্তিশালী করার কাজ করতে পারে বলে মমে করা হচ্ছে৷ কিন্তু তার আগেই বঙ্গ-বিজেপির টানপোড়েন মিটিয়ে ফেলতে চাইছে বিজেপি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+