বিজেপির পক্ষে জনমত তৈরি করছে আরএসএস! সোশ্যাল মিডিয়ায় ঝড় বঙ্গ-বিজয়ের লক্ষ্যে
বিজেপির পক্ষে জনমত তৈরি করছে আরএসএস! সোশ্যাল মিডিয়ায় ঝড় বঙ্গ-বিজয়ের লক্ষ্যে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে আদর্শ করেই চলে বিজেপি। নির্বাচনে আরএসএসের দেখানো পথেই তাঁদের অভীষ্ট সিদ্ধ হয়। এবার তাঁরা বিজেপির বাংলা বিজয়ের রূপরেখা তৈরি করতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে জিততে 'ভিশন ডকুমেন্ট' রচনা করার পাশাপাশি আরএসএস সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হয়ে উঠছে।

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার জনমত তৈরি করতে
বিজেপি প্রধান রাজনৈতিক দল। আর আরএসএস তাঁদের আদর্শ সংগঠন। সেই সংগঠন এখন বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে তৎপর হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই বিজেপির হয়ে নীতিমালা রচনার পাশাপাশি আরএসএস সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জনমত তৈরি করার চেষ্টা চালাচ্ছে বাংলায়।

ফেসবুকে গ্রুপ তৈরি করে প্রচারে আরএসএসও
২০২১-এ সোশ্যাল মিডিয়ায় প্রচার যুদ্ধ তুঙ্গে উঠতে চলেছে। সেই কারণেই বিজেপির পাশাপাশি আরএসএসও তাঁদের সোশ্যাল মিডিয়াকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে। ফেসবুক থেকে টুইটারে বেশ সক্রিয় আরএসএস। তাঁরা বিজেপির হয়ে প্রচার চালাচ্ছে।

আরএসএস ছাড়াও বিভিন্ন হিন্দু সংগঠনও প্রচারে
আরএসএস ছাড়াও বিজেপির মিত্র হি্ন্দু সংগঠনগুলোও প্রচারে নেমেছে। গেরুয়া শিবির ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপ খুলেছে সোশ্যাল মিডিয়ায়। যেমন- আমরা হিন্দুত্ববাদী, জয় শ্রীরাম, হিন্দুত্বের জয়-সহ ততোধিক হিন্দুত্বের গ্রুপ খুলে তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা চালাচ্ছে।

ভিশন ডকুমেন্ট তৈরি করছে আরএসএস
উল্লেখ্য, বিজেপির জন্য ভিশন ডকুমেন্ট তৈরি করতে নেমেছে আরএসএস। আরএসএসের সদর দফতর নাগপুর থেকে ভিশন ডকুমেন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বাংলার সঙ্ঘ ইউনিটকে। বাংলার কিছু সদস্যকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। ২০২১ নির্বাচনের আগে বিজেপিকে পথ দেখাবে আরএসএসের তৈরি ওই ভিশন ডকুমেন্ট।












Click it and Unblock the Notifications