টার্গেট বাংলা, সিএবি নিয়ে মমতাকে তোপ দেগে এখনই আসরে নেমে পড়ল আরএসএস

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের বিষয়ে নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিশেষত অ-বিজেপি রাজ্যগুলিতে সরকারের সিএবি প্রয়োগ নিয়ে বারবার সতর্ক করে দিচ্ছে আরএসএসের শীর্ষনেতারা।

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের বিষয়ে নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিশেষত অ-বিজেপি রাজ্যগুলিতে সরকারের সিএবি প্রয়োগ নিয়ে বারবার সতর্ক করে দিচ্ছে আরএসএসের শীর্ষনেতারা। বাংলার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে আরএসএসকে। তারা বিষয়টি তৃণমূল কংগ্রেসের উপর ছাড়তে নারাজ।

টার্গেট বাংলা, সিএবি নিয়ে আসরে নেমে পড়ল আরএসএস

পশ্চিমবঙ্গে এই বিলটি বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি উদ্বিগ্ন আরএসএস। আরএসএস মনে করে, অভিবাসীদের শনাক্তকরণ যদি তৃণমূল কংগ্রেসের ছেড়ে দেওয়া হয়, তবে সেটি যেভাবে করা উচিত, সেভাবেই পরিচালিত হবে না। এমনকী তৃণমূলকর্মীরা তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন।

আরএসএস মনে করে কেন্দ্রকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তা না হলে সিএবির যথার্থ প্রয়োগ হবে না। রাজ্য সরকার এই সিএবিকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। প্রমাণ করতে চাইবে এটা সঠিক নয়, সংবিধান প্রসূত নয়।

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে একটি বিজয় সমাবেশে বক্তব্য রাখেন। যেখানে তিনি জানান, তাঁর দল রাজ্যে সিএবিকে অনুমতি দেবে না। আরএসএসের এক কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, কেবল তৃণমূলই নয়, বাম ও কংগ্রেসও বাংলায় এনআরসির বিরোধিতা করেছে।

আরএসএসের পক্ষে দাবি, বিধানসভায় এবং বাইরে তিনটি পক্ষই এই ইস্যুতে কার্যত একে অপরের কথার প্রতিধ্বনি করছে। আমাদের কর্মীদের সতর্ক থাকতে বলেছি। অশান্তিতে না জড়ানোর পরমার্শ দিয়েছি। সংঘ পরিবারও শরণার্থীদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতে ময়দানে নামছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+