পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আসছেন মোহন ভাগবত, নেতাজি জয়ন্তীতে শহিদ মিনারে সভা করবেন RSS প্রধান
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আসছেন মোহন ভাগবত, নেতাজি জয়ন্তীতে শহিদ মিনারে সভা করবেন RSS প্রধান
বিধানসভা ভোটের আগে শহরে দেখা গিয়েছিল মোহন ভাগবতকে। সামনেই আবার রাজ্যে পঞ্চায়েত ভোট। আগামী বছরেই পঞ্চায়েত ভোট করা হবে বলে জামানো হয়েছে। ঠিক তার আগে ফের রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পশ্চিমবঙ্গে সভা করবেন তিনি। নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারে সভা করবেন মোহন ভাগবত।

রাজ্যে আসছেন মোহন ভাগবত
জানুয়ারিতেই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নেতাজী জয়ন্তীতে শহিদ মিনারে সভা করবেন তিনি। পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটের প্রস্তুতিতেই আরএসএস প্রধানের এই সভা বলে মনে করা হচ্ছে। ৫ দিনের সফরে রাজ্যে আসছেন তিনিষ ১৯ জানুয়ারি তিনি কলকাতায় পা রাখবেন। থাকবেন ২৪ জানুয়ারি পর্যন্ত। শহিদ মিনারে সভা ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

টার্গেট পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। শহিদ মিনারে সভায় রাজ্যের ২৫০০ সংঘসেবক অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার সংঘসেবকরাই অংশ নেবেন এই শহিদ সমাবেশে। পাঁচ দিনের সফরে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। জেলা থেকে ব্লকস্তরে সংঘসেবকদের নিয়ে সভা করবেন তিনি। পঞ্চায়েত ভোটকে টার্গেট করেই সংঘ পরিবারের এই তৎপরতা বলে মনে করা হচ্ছেও।

বঙ্গে বিজেপির ঘাঁটি মজবুত করাই কি টার্গেট
পশ্চিমবঙ্গে কিছুতেই বিজেিপর সংগঠনকে শক্তিশালী করা যাচ্ছে না। একুশের ভোটের আগে যে সম্ভাবনা তৈরি হয়েছিল। ভোট বাক্সে তার উল্টো প্রতিফলন ঘটেছে। জনসমর্থন যে একেবারেই নেই বিজেপির প্রতি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। দিল্লি থেকে মোদী শাহ এসেও বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়াতে পারেনি। একুশের ভোটের পর দিলীপের হাত থেকে রাশ নিয়ে বঙ্গ বিজেপির নেতত্বে আনা হয়েছে সুকান্ত মজুমদারকে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। পুরভোটে গোহারা েহরেছে বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট। তারপরেই লোকসভা নির্বাচন। এবার তাই ময়দানে নামছে আরএসএস। সেই লক্ষ্যেই হয়তো মোহন ভাগবতের একের পর এক সভা।

কোন রণকৌশলে শান
২০ নভেম্বর কলকাতায় আরএসএসের হেডকোয়ার্টারে বিশেষ বৈঠক করবেন মোহন ভাগবত। মনে করা হচ্ছেো সেই বৈঠকে পঞ্চায়েত ভোটের রাজনৈতিক রণকৌশল নির্ধারণ করবেন তিনি। বিজেপিকে লড়াইয়ের নতুন দিশা দেখাতেই মোহন ভাগবতের এই বিশেষ সফর বলে মনে করা হচ্ছে। ২০ জানুয়ারি শহরে এই বৈঠকে বিশেষ নজর থাকছে রাজনৈতিক মহলে। বিজেপির কোনও নেতাকে সেই বৈঠকে দেখা যায় কিনা সেটার উপরে নজর রয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications