তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে কর্মসূচি নিয়েছে, বিজেপির বিকল্প নীতি কী, প্রশ্ন আরএসএস প্রধানের

লোকসভা ভোটে বিজেপির কাছে এবার জবরদস্ত ধাক্কা খেয়েছে তৃণমূল। তারপরই সেই ধাক্কা সামলাতে ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

লোকসভা ভোটে বিজেপির কাছে এবার জবরদস্ত ধাক্কা খেয়েছে তৃণমূল। তারপরই সেই ধাক্কা সামলাতে 'দিদিকে বলো' কর্মসূচি নিয়েছে তৃণমূল। আরএসএস প্রধান মনে করেন, তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে বিকল্প একটা নীতি গ্রহণ করেছে। কিন্তু রাজ্য বিজেপির বিকল্প নীতি কী? তাঁরা কি এই সাফল্য ধরে রাখার জন্য কোনও নীতি গ্রহণ করেছে!

সাফল্য ধরে রাখার দাওয়াই

সাফল্য ধরে রাখার দাওয়াই

এই প্রশ্ন রেখেই তিনি রাজ্য বিজেপিকে সাফল্য ধরে রাখার দাওয়াই দিয়ে গিয়েছেন মোহন ভাগবতকে। এই পরিস্থিতিতে বিজেপির কী করা উচিত, তা বুঝিয়ে দিয়ে গেলেন আরএসএস প্রধান। রাজ্যে তিনদিনের সফরে এসে বিজেপির ক্লাস নিয়ে গেলেন তিনি। চ্যালেঞ্জার হিসেবে শাসকদলকে হারানোর উপায় বাতলে গেলেন।

ভোট নিশ্চিত করতে হবে

ভোট নিশ্চিত করতে হবে

এদিন মোহন ভাগবত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের খুঁটিনাটি জানতে চান। তখনই তিনি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে জানতে চান, বাংলায় যে ৪০ শতাংশ মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, আবারও যে তাঁরা ভোট দেবে, কী গ্যারান্টি রয়েছে? এই ভোট নিশ্চিত করার জন্য কী করেছে বিজেপি?

বিকল্প নীতি প্রণয়নের দরকার

বিকল্প নীতি প্রণয়নের দরকার

ভাগবত বলেন, বিজেপি এবার বাংলায় সাফল্য পেয়েছে তৃণমূল বিরোধী ভোটে ভর করে। তৃণমূল বিরোধী ভোট সম্মিলিত হয়েছে বলেই বিজেপিকে অনেক বড় বলে মনে হয়েছে লোকসভা ভোটে। কিন্তু তা ধরে রাখার কী পরিকল্পনা, তা স্পষ্ট নয়। শুধু তৃণমূল বিরোধী ভোট নিয়ে কি আগামী দিনে সাফল্য আনা সম্ভব নয়, এ জন্য বিকল্প নীতি প্রণয়নের দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+