ওস্তাদ রশিদ খানের বাড়িতে আজ আরএসএস প্রধান মোহন ভাগবত! গেরুয়া নেতার একাধিক কর্মসূচি

ওস্তাদ রশিদ খানের বাড়িতে আজ আরএসএস প্রধান মোহন ভাগবত!

একঝাঁক কর্মসূচি নিয়ে কলকাতায় দুর্দাপুজো আগে আসতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। গেরুয়া শিবিরের এই নেতার কলকাতা সফর ঘিরে উঠে আসছে একাধিক জল্পনা। এই মাসে তিনি ৫ দিনের সফরে পা রাখছেন শহরে। আর সেই সফরেই রয়েছে একাধিক চমক।

ওস্তাদ রশিদ খানের বাড়িতে আজ আরএসএস প্রধান মোহন ভাগবত! কোন কর্মসূচিতে গেরুয়া নেতা

জানা গিয়েছে, কলকাতা সফরে মোহন ভাগবতের মূল উদ্দেশ্য, আরোগ্য ভারতী, ক্রীড়া ভারতী, শিক্ষা ভারতী, সেবা ভারতীর মতো আরএসএস এর ছাতার তলায় থাকা একাধিক সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও মোহন ভাগবতের এই সফরে রয়েছে বেশ কিছু চমকও। শুক্রবার তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী রশিদ খানের বাড়িতে যাবেন বলে খবর। সঙ্গীত শিল্পীর সঙ্গে তাঁর এই সাক্ষাতের বিষয়টিই আপাতত খানিকটা জল্পনা বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

ওস্তাদ রশিদ খানের বাড়িতে ২ ঘণ্টা সময় ধার্য করেছেন আরএসএস প্রধান। এরপরই তিনি বিকেল ৫ টায় গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচারে অংশ নিতে চলেছেনন। এরপরেও রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। ওয়াকিবহাল মহলের ধারনা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে মোহন ভাগবতের এই সফর প্রাসঙ্গিক রাজ্য রাজনীতিতে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+