ফাইল হাতে ভাগবতের কাছে নপরাজিত, RSS প্রধানের সঙ্গে রাজ্যের প্রাক্তন ডিজির বৈঠক ঘিরে জল্পনা

ফাইল হাতে ভাগবতের কাছে নপরাজিত, RSS প্রধানের সঙ্গে রাজ্যের প্রাক্তন ডিজির বৈঠক ঘিরে জল্পনা

আরএসএস প্রধান শহরে আসতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ডিজি নপরাজিত। তাতে জল্পনার পারদ আরও চড়েছে। ফাইল হাতে করে নপরাজিতকে মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। পুরোটাই অত্যন্ত গোপন রাখা হয়েছে।

ফাইল হােত ভাগবতের কাছে নপরাজিত, RSS প্রধানের সঙ্গে রাজ্যের প্রাক্তন ডিজির বৈঠক ঘিরে জল্পনা

জেপি নাড্ডার উপর হামলার ঘটনার পরের দিনই কলকাতা সফরের কথা ঘোষণা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অমিত শাহ রাজ্যে আসার আগেই তিনি সফরে আসেন। কলকাতায় কোন কর্মসূচিতে মোহন ভাগবত এসেছিলেন পুরোটাই অত্যন্ত গোপন রাখা হয়েছে। তবে রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মোহন ভাগবতের বৈঠক গোপন রাখা যায়নি। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

দেখা গিয়েছে বেশ কিছু ফাইল হাতে আরএসএস সুপ্রিমোর সঙ্গে দেখা করতে গিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক। কী বিষয়ে আলোচনা হয়েছে তা গোপন রাখা হয়েছে। পুরোটাই সৌজন্যমূলক বলে আরএসএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সেটা যে নিছক সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না তা স্পষ্টতই বোঝা গিয়েছে। তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আর কয়েকদিন পরেই রাজ্য সফরে আসছেন অমিত শাহ। এবার শান্তিনিকেতনে যাবেন তিনি। সেখানে বেশ কিছু দলীয় কর্মসূিচতেও যোগ দেবেন অমিত শাহ। অমিত শাহের শান্তিনিকেতন সফরে ভার্চুয়াল উপস্থিতি থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। নাড্ডার উপর হামলার ঘটনার পরে বিজেপি যে আরও আক্রমণাত্মক প্রচার চালাতে শুরু করবে বাংলায় তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই একাধিক জনসভায় প্রকাশ্যে হুঙ্কার দিতে শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আগে মোহন ভাগবতের রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+