গৌড় এক্সপ্রেসের এ ওয়ান কোচ থেকে বিধায়কের সর্বস্ব চুরি, রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
গৌড় এক্সপ্রেস থেকে সর্বস্ব চুরি বাম বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর। বৃহস্পতিবার ভোরে বালুরঘাট থেকে শিয়ালদহ আসার পথে চুরি। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
গৌড় এক্সপ্রেস থেকে সর্বস্ব চুরি বাম বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর। বৃহস্পতিবার ভোরে বালুরঘাট থেকে শিয়ালদহ আসার পথে চুরি। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

গৌড় এক্সপ্রেসের এ ওয়ান কোচে বালুরঘাট থেকে কলকাতায় ফিরছিলেন আরএসপির বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষী। এ ওয়ান কোচের ১৩ ও ১৪ নম্বর বার্থে ছিলেন তাঁরা। ভোর রাতে বর্ধমান থেকে ব্যান্ডেলের মধ্যে নিরাপত্তারক্ষী রাথরুমে যান। সেই সময়ের মধ্যেই বিশ্বনাথ চৌধুরীর ব্যাগ খোয়া যায় বলে অভিযোগ।
ব্যাগে ১২ হাজার টাকা, দরকারি কাগজপত্র এবং বিধানসভার পরিচয়পত্র ছিল ছিল বলে ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে জানিয়েছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বিশ্বনাথ চৌধুরী।
এওয়ানের মতো কোচে চুরির ঘটনায় রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে বিধায়কের ব্যাগ খোয়া যাওয়ার খবর পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে এসআরপি হাওড়া। গৌড় এক্সপ্রেস শিয়ালদহতে পৌঁছনোর পরে জিআরপিতে অভিযোগ দায়ের করেছে বর্ষীয়ান আরএসপি বিধায়ক।












Click it and Unblock the Notifications