বামশিবিরে বড় ভাঙন, ১২ সদস্যকে নিয়ে খোদ জেলা সম্পাদকই যোগ দিলেন তৃণমূলে

শুক্রবার বাঁকুড়ার আরএসপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। আর পরদিন শনিবার বর্ধমান আরএসপির জেলা সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন তৃণমূলে।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই ঘর ভাঙছে বামেদের। শুক্রবার বাঁকুড়ার আরএসপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। আর পরদিন শনিবার বর্ধমান আরএসপির জেলা সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন তৃণমূলে। সঙ্গে জেলা কমিটির ১২ জন জেলা কমিটির সদস্য-সহ শতাধিক নেতা-কর্মীও তৃণমূল কংগ্রেস নাম লেখালেন।

বামশিবিরে বড় ভাঙন, খোদ জেলা সম্পাদকই তৃণমূলে

শনিবার বর্ধমানের পাহাড়হাটিতে এক অনুষ্ঠানে স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরএসপি সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এই দলবদলে আরএসপি-র জেলা কমিটিই কার্যত ভেঙে গেল। খোদ জেলা সম্পাদকই দলবদল করলেন।

এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে স্বপনবাবু বলেন, বর্তমানে বামফ্রন্ট নীতিভ্রষ্ট। আমরা প্রথম থেকেই কংগ্রসের সঙ্গে জোট গড়ার বিরোধী ছিলাম। বারবার বিরোধিতা করা সত্ত্বেও কেউ তাঁদের কথা কর্ণগোচর করেননি। বামফ্রন্ট ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। সেই কারণেই উত্থান হচ্ছে বিজেপির। বিজেপির মতো ধ্বংসাত্মক শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসকেই শক্তিশালী করতে চান তাঁরা।

আর সেই সঙ্গে যেটা অনস্বীকার্য, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে কথা সবাইকেই স্বীকার করতে হবে। সেই উন্নয়ন কর্মযজ্ঞে আমরাও সামিল হতে চাই। সেটাও এই দলবদলের মস্ত বড় কারণ। আর শুধু আমি বা আমরা শতাধিক কর্মী-সদস্যরাই নই, আরও আরএসপি জেলা কমিটির সদস্য পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে আসার জন্য। তাঁরা পঞ্চায়েত নির্বাচনের আগেই দলত্যাগ করে তৃণমূলে যোগ দেবেন। পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান থেকেই আরএসপির জেলা নেতারা যোগ দেবেন তৃণমূলে। দুই বর্ধমানেই কার্যত আরএসপি অস্তিত্ব হারাতে চলেছে বলে দাবি স্বপনবাবুর।

উল্লেখ্য, শুক্রবার বাঁকুড়ার ছাতনার আরএসপি বিধায়ক ধীরেন্দ্রনাথ লস্কর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বাঁকুড়ার হলুদকানালির মঞ্চে তিনি আরএসপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পর এদিন বর্ধমানে ভাঙন ধরল। বামফ্রন্টের অস্তিত্বহীনতা ক্রমেই সংকটপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে দিন দিন ভাঙনের ফলে। এতদিন কংগ্রেস ভেঙে তৃণমূল শক্তিশালী হয়েছে, এবার বামফ্রন্টও ভাঙছে। হাত শক্ত হচ্ছে শাসক দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+