তৃণমূল কর্মীর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায়! কাঠগড়ায় বিজেপি
জরিমানা আদায়ে চাপ দেওয়ায় অভিযুক্ত বিজেপি। এর জন্য তৃণমূল দম্পতিকে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ।
জরিমানা আদায়ে চাপ দেওয়ায় অভিযুক্ত বিজেপি। এর জন্য তৃণমূল দম্পতিকে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহারের তুফানগঞ্জে সক্রিয় তৃণমূল কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা আদায়ে চাপ দেওয়া হয়। না দেওয়ায় দম্পতিকে ব্যাপক মারধর করা হয়। বর্তমানে ওই দম্পত্তি তুফানগঞ্জ মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বক্সিরহাটের বাসিন্দা প্রদীপ বর্মন দীর্ঘ দিন ধরেই তৃণমূল করছেন। এলাকায় সক্রিয় তৃণমূলকর্মী হিসেবেও পরিচিত তিনি। অভিযোগ, তাঁকে বাগে আনতে না পেরে ১০ হাজার টাকা দাবি করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। টাকা দিতে অস্বীকার করায় বাড়িতে হামলা চালানো হয়। বর্মন দম্পত্তিকে ব্যাপক মারধর করা হয়।
আহত বর্মন দম্পতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]












Click it and Unblock the Notifications