মালদায় হকার-পুলিশ সংঘর্ষ, আরপিএফ কনস্টেবলকে ইট দিয়ে থেঁতলে খুন

কলকাতা, ২৫ এপ্রিল : ফের পুলিশ প্রশাসনের চেহারাটা বেআব্রু হয়ে পড়ল জনসমক্ষে। হকারদের ছোঁড়া ইটের ঘায়ে প্রাণ গেল এক পুলিশকর্মীর।

সোমবার সকাল থেকেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহ স্টেশন চত্বর। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ হকার ও আরপিএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।

মালদায় হকার-পুলিশ সংঘর্ষ, আরপিএফ কনস্টেবলকে ইট দিয়ে থেঁতলে খুন


হকারদের ছোঁড়া ইটের আঘাতে ঘটনার সময় কর্তব্যরত এক আরপিএফ কনস্টেবলের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই কনস্টেবলের নাম সমরেশ সামন্ত (৩৫)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

পরিস্থিতি সামাল দিতে আরপিএফ জওয়ানেরা পাল্টা গুলি চালায়। ঘটনায় উত্তেজিত পুলিশকর্মীরা পরে হকার ইউনিয়নের অফিসে ভাঙচুর চালিয়েছে বলেও পাল্টা অভিযোগ ওঠে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল ৯টা নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক হকারকে আরপিএফ ব্যাপক মারধর করে। এর প্রতিবাদে এদিন সকালে মালদা স্টেশন চত্ত্বরের হকারেরা এক আরপিএফ কনস্টেবলের উপর চড়াও হয়। তাঁকে ইটের ঘায়ে জখম করে। পরে আরপিএফ পাল্টা লাঠি চালিয়ে আহত ওই জওয়ানকে উদ্ধার করলেও পরে হাসপাতালে মারা যান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+