ট্রেনে মহিলার শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত আরপিএফ কনস্টেবল

ট্রেনের মধ্যে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক আরপিএফ কনস্টেবলকে।

ট্রেনের মধ্যে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক আরপিএফ কনস্টেবলকে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর জিআরপিতে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সমরেশ মন্ডল নামের ওই কনস্টেবল কে। তাকে সাসপেন্ড করা হয়েছে বলেও ‌জানিয়েছে রেল পুলিশ।

ট্রেনে মহিলার শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত আরপিএফ কনস্টেবল

জানা গিয়েছে, যে মহিলা এই অভিযোগে দায়ের করেন তিনি অভিনেত্রী, টিভি সিরিয়ালে অভিনয় করেন। বৃহস্পতিবার রাতে তিনি নামখানা থেকে লোকাল ট্রেনে করে তার বাড়ি গড়িয়া ফিরছিলেন।

নামখানা থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৩৬এ। সেই ট্রেনে ফিরছিলেন তিনি। উঠেছিলেন সাধারণ কামরায়। লক্ষ্মীকান্তপুর আসার পর ওই কামরা ফাঁকা হয়ে যায়। তখন ওই কনস্টেবল তাকে নিরাপত্তা র স্বার্থে মহিলা কামরায় যেতে বলেন। অভিযোগ,‌ওই কামরায় গিয়ে ওঠার পর তিনি দেখেন যে এই কামরাও ফাঁকা ‌ কিছু ক্ষণ পর এই কামরায় ওই কনস্টেবল এসে তাকে উত্যক্ত করতে শুরু করে, জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে, মদ‌ সিগারেট খেতে বলে। ওই কনস্টেবল নিজেও মদ্যপান করে ছিলেন বলে ‌অভিযোগ।

ওই মহিলা সোনারপুর স্টেশনে নেমে তার স্বামী কে ফোন করে ডাকেন। পরে সেখানে জি আর পির কাছে অভিযোগ দায়ের করেন ‌ । ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সমরেশ মন্ডল নামের ওই কনস্টেবল কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+