গতবার লড়েছেন ঘরের লোকের সঙ্গে, এবার ছায়াসঙ্গীর সঙ্গে লড়াইয়ে সাবধানী দীপা
রবিবাসরীয় প্রচারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। তিনি জানান, বিগত লোকসভা নির্বাচনে আমার পরিবারের মানুষকেই প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছি
রবিবাসরীয় প্রচারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। তিনি জানান, বিগত লোকসভা নির্বাচনে আমার পরিবারের মানুষকেই প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল আমাকে। তার সাথে ছিল সিপিএম ও বিজেপির মতো শক্তিশালী প্রতিপক্ষ। এবার আমার এক সময়ের সাথীদের প্রতিপক্ষ রূপে পাচ্ছি।

তাঁর কথায়, এই কেন্দ্রে লড়াই বলতে কিছুই নেই। প্রতিপক্ষ সব সময় প্রতিপক্ষই হয়। কোনও সময় আমি কাউকে দুর্বল মনে করি না। সব প্রার্থীই শক্তিশালী আমার কাছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমূন্সী রবিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন। ইসলামপুর মহকুমায় মাটিকুন্ডা, আকডিমটিখন্তিসহ বিভিন্ন গ্রামে গিয়ে দীপাদেবী ভোট প্রচার করছেন। গ্রামের মানুষদের বিভিন্ন অভিযোগ শুনছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথাও বলছেন।

এদিন নিজের লোকসভা কেন্দ্রের প্রচারের মধ্যেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন দীপাদেবী। নাম না করেই তিনি বলেন, যে কোনও দলই সভা করতে পারে। তাতে আমার কোন অসুবিধা নেই। আমি রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছি। উল্লেখ্য, এদিন তিনি কালিয়াগঞ্জের বয়রা কালিবাড়িতে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন।

তিনি বলেন, প্রত্যেক দল তাদের পরিকল্পনা মতো প্রচার করবে, সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে দীপা দাসমুন্সীর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ছিলেন তার দেওর তথা প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই সত্যরঞ্জন দাসমুন্সি। এবারেও প্রতিপক্ষ তৃনমূল কংগ্রেস প্রার্থী তার একসময়ের ছায়াসঙ্গী ইসলামপুর কংগ্রেস নেতা কানাইয়ালাল আগরওয়াল৷ ফলে এবারের লোকসভা নির্বাচনেও তাঁকে ঘরের লোকের বিরুদ্ধেই লড়াইয়ে নামতে হচ্ছে।












Click it and Unblock the Notifications