খাস কলকাতা থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল
খাস কলকাতা থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল
এবার খাস কলকাতা থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজন কলকাতার বাসিন্দা এবং একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম অনিন্দ্য মুখোপাধ্যায় (৫২) দক্ষিণ কলকাতার একডালিয়া এলাকার বাসিন্দা, তারক হালদার (৫৭) কসবার বাসিন্দা, এবং ইব্রাহিম মন্ডল (৪২) উত্তর ২৪ পরগনার অশোক নগর থানা এলাকার হিজিলিয়ার বাসিন্দা।
এদিন আনন্দপুর থানা এলাকার ভিআইপি প্যালেস হোটেল থেকে এই তিনজনকে গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা।
প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, ভিন রাজ্যে বা দেশের বাইরে পাচার হচ্ছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল। এবং বাইরে মোটা দামে বিক্রির উদ্যেশেই নিয়ে আসা হয় বলে অনুমান।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে, কোথা থেকে এগুলো আনছিল তারা, কি উদ্দেশ্যে, কোথায় এগুলো নিয়ে যাচ্ছিল।












Click it and Unblock the Notifications