মেদিনীপুরে ধরা পড়েও পালাল বাঘ, এলাকাতেই বেঙ্গল টাইগার ,শোনা যাচ্ছে গর্জন

ধরা দিয়েও ধরা পড়ল না বাঘ। মেদিনীপুরের বাঘঘোড়রায় ধরা পড়া বাঘটি জাল ছিঁড়ে পালিয়ে গিয়েছে বলে খবর।

ধরা দিয়েও ধরা পড়ল না বাঘ। মেদিনীপুরের বাঘঘোড়রায় ধরা পড়া বাঘটি জাল ছিঁড়ে পালিয়ে গিয়েছে বলে খবর। পরে সেখান থেকে জঙ্গলের উদ্দেশে পালাতে থাকে সে। এদিকে, বাঘের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে বনদফতর। জানা যাচ্ছে ,মাছ ধরার জাল দিয়ে বাঘটিকে ধরার চেষ্টা করা হয়। খবর, বাঘটি এখনও ঘটনাস্থলের আশপাশে রয়েছে কারণ তার গর্জন এখনও শোনা যাচ্ছে।

মেদিনীপুরে ধরা পড়েও জাল ছিঁড়ে পালাল বাঘ, জোর তল্লাশি এলাকায়

এর আগে, পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়রায় ধরা পড়ে বাঘটি। জাল দিয়ে ধরা হয় বাঘটিকে। এলাকার কালভার্টের নিচে একটি গর্তে পড়ে গেলে ,তাকে জালে পাকড়াও করেন শিকারিরা। বাঘটিতে ধরতে গিয়ে আহত হয়েছে ৩ জন শিকারি। আহতদের মধ্য়ে রয়েছেন নন্দলাল সোরেন ও পাণ্ডা মুর্মু। বাকি শিকারিরা বাঘটিকে জালে ধরে রাখেন। কিন্তু আচমকাই তাঁদের সকলকে অবাক করে পালিয়ে যায় বাঘ। এদিকে বাঘ ধরা পড়ার কবর শুনেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন বনদফতরের কর্মীরা। সঙ্গে যায় বাঘকে অবচেতন করার জন্য় বিশেজ্ঞের দল। তবে বনদফতরের কর্মীরা পৌঁছতেই দেখেন বাঘ সেখানে আর নেই। এলাকায় শুরু হয়েছে তল্লাশি।

এদিকে আহতদের মধ্যে শরীরে গুরুতর জখম পেয়ে আশঙ্কাজনক অবস্থা শিকারি নন্দলাল সোরেন ও পাণ্ডা মুর্মুর। আহতদের মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বহুদিন ধরেই এই বাঘটিকে খুঁজছিল বনদফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+