সমুদ্র উত্তাল, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় ঝোড়ো হাওয়া, নিম্নচাপের সতর্কবার্তা

বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ধীরেধীরে পশ্চিম দিকে সরছে ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সমুদ্র উত্তাল, ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে।

কলকাতায় শুক্রবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি রবিবার পর্যন্ত চলার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছালে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তাই দক্ষিণ ও উত্তরবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+