মিড ডে মিলে পচা আলু, অভিযোগ উঠল কোথায় জানুন
মিড ডে মিলের পাতে পচা আলু। এমনটাই অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চটার সানপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। অভিযোগ অস্বীকার স্কুলের প্রধান শিক্ষিকার
মিড ডে মিলের পাতে পচা আলু। এমনটাই অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চটার সানপুর প্রাথমিকবিদ্যালয়ের পড়ুয়াদের।
মঙ্গলবার এমনটা অভিযোগ ওঠায় এবং স্কুলে ছাত্র কম যাওয়ায় মিড ডে মিলে ভাতের বদলে দেওয়া হয় মুড়ি।

খবর পেয়ে স্কুলে চলে যান ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যরা। স্কুলে বিক্ষোভ দেখানোর সঙ্গে স্কুলে দীর্ঘদিনধরেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। আলু পচা ছাড়াও চালে পোকা থাকারও অভিযোগ ছাত্রছাত্রীদের।

অভিযোগ অস্বীকার করার সঙ্গে স্কুলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা।অভিভাবকরা চাইলে তিনি আর রান্নার দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন স্কুলে প্রধান শিক্ষিকা।












Click it and Unblock the Notifications