জগদ্ধাত্রী পুজোয় সাপ্লাইয়ের আগেই চন্দননগরে উদ্ধার ১০০ কেজি পচা মাংস
ফের উদ্ধার পচা মাংস। চন্দননগর শহরে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় একশো কেজি পচা মাংস। ফ্রিজের মধ্যে রাখা ছিল এই মুরগির মাংস। অভিযোগ জগদ্ধাত্রী পুজোর সময়ে হোটেলে ও রেস্তরাঁয় এই মাংস সরবরাহ করার পরিকল্পনা করে নারায়ণ মন্ডল নামের এই ব্যক্তি।

বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে চন্দননগরের পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, চন্দননগরের গঞ্জ বাজারের তাঁতি বাগান এলাকার এই ব্যক্তি তার বাড়িতে ফ্রিজের মধ্যে এই মাংস রাখে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করেছে। পরীক্ষা করে দেখা যায় যে এই মাংস খাবার উপযুক্ত নয়। কম দামে এই পচা মাংস সরবরাহ করার পরিকল্পনা করে নারায়ণ মন্ডল।
জগদ্ধাত্রী পুজোর সময়ে প্রচুর ভিড় হয় চন্দননগরে। ভিড় জমে হোটেলে ও রেস্তরাঁ। এর আগেও গতবছর বিভিন্ন এলাকায় উদ্ধার করা হয় পচা মাংস।












Click it and Unblock the Notifications