উত্তর দিনাজপুরে শুরু হল রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি
রাজ্য জুড়ে শিশু মৃত্যুর সংখ্যা কম হলেও সারা দেশে বছরে প্রায় ৯ লক্ষ শিশুর মৃত্যু হয় রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে।
রাজ্য জুড়ে শিশু মৃত্যুর সংখ্যা কম হলেও সারা দেশে বছরে প্রায় ৯ লক্ষ শিশুর মৃত্যু হয় রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে। রোটা ভাইরাস অর্থাৎ ডায়েরিয়ায় শিশুমৃত্যুর
সংখ্যা কমাতে, বুধবার থেকে উত্তর দিনাজপুর জেলায় স্বাস্থ্য দপ্তর থেকে শিশুদের রোটা ভাইরাসের ভ্যাকসিন খাওয়ানো শুরু করা হল।

উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধাসহ অন্যান্য আধিকারিকরা।
এতদিন রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের টিকাকরণ করতে গেলে অনেক টাকা খরচ হত। এখন থেকে রাজ্য সরকার রোটা ভাইরাস টিকাকরণ শুরু করল একদম বিনামূল্যে। বুধবার থেকে রাজ্যের সবকটি স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হল। উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, সারা দেশে ৩৩ লক্ষ শিশু ডায়ারিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালগুলিতে ভর্তি হয়। এরমধ্যে প্রায় ৯ লক্ষ শিশুর মৃত্যু হয়। সরকারি উদ্যোগে টিকাকরণের ফলে এই রোগে আক্রান্ত শিশুমৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে।












Click it and Unblock the Notifications