শিশুদের নিয়ে মিছিল করে গোর্খাল্যান্ডের দাবি রোশনের, উঠল নিন্দার ঝড়
পাহাড়ে অশান্তি অব্যাহত রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। শুধু মিছিল করে গোর্খাল্যান্ড নিয়ে দাবি তুলেই তাঁরা ক্ষান্ত নয়। আন্দোলনকে হিংসাত্মক রূপ দিতে তাঁরা সিদ্ধহস্ত।
এবার মোর্চার মিছিলের অগ্রভাগে শিশুরা। শিশুদের নিয়ে মিছিল করে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুললেন মোর্চা সম্পাদক রোশন গিরি। তিনি এই মিছিলের নেতৃত্ব দিয়ে জানান, পাহাড়ে তাঁদের আন্দোলন জারি থাকবে। যতক্ষণ না পাহাড়বাসীর দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনের পথ থেকে এক বিন্দুও সরবেন না তাঁরা।

মোর্চার এই মিছিল নিয়ে নিন্দার ঝড় ওঠে। শিশু মন বিষিয়ে দেওয়া হচ্ছে বলে বুদ্ধিজীবী মহল প্রশ্ন তোলে মিছিলের যৌক্তিকতা নিয়ে। নিন্দা করেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দেবও। তিনি এই মিছিলকে মানবতা বিরোধী মিছিল বলে দাবি করেন। মোর্চার পায়ের তলার মাটি সরে যাওয়াতেই শিশুদের রাস্তায় নামিয়ে মিছিল করা হচ্ছে বলে অভিযোগ।
পাহাড়ে অশান্তি অব্যাহত রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। শুধু মিছিল করে গোর্খাল্যান্ড নিয়ে দাবি তুলেই তাঁরা ক্ষান্ত নয়। আন্দোলনকে হিংসাত্মক রূপ দিতে তাঁরা সিদ্ধহস্ত। এদিন ফের পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। দার্জিলিংয়ের ছ'মাইলে পুলিশ ফাঁড়ির সামনেই এই ঘটনা ঘটে। পুলিশের ভাড়া গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
২৯ জুন সর্বদলীয় বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অনির্দিষ্টকালীন বনধ চলবে। আপাতত ৬ জুলাই ফের সর্বদলীয় বৈঠকের আগে এই বনধ শিথিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই কারণে দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৬ জুলাই মোর্চার বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।
এদিন মোর্চার তরফে মহিলা ও শিশুদের নিয়ে পৃথক পৃথক মিছিলের আয়োজন করা হয়। শিশুদের মিছিলে নেতৃত্ব দেন রোশন গিরি। জেলাশাসকের দফতরের সামনের রাস্তায় এই মিছিল হয়। দাবি তোলা হয় গোর্খাল্যান্ডের। ফলাও করে বলা হয়, পাহাড়ে শিশুরাও পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলছে।
শিশুদের এই মিছিলকে মানবতা বিরোধী বলে ব্যাখ্যা করেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। তিনি বলেন, 'মোর্চা মানবতা বিরোধী কাজ করছে। শিশুদেরও রাস্তায় নামিয়ে গোর্খাল্যান্ডের দাবি তুলছে মোর্চা। মানুষকেই এর প্রতিরোধ করতে হবে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications