রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত সময় দিতে নারাজ সিবিআই
রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর সময় দিতে নারাজ সিবিআই। ৩ জানুয়ারির মধ্যেই হাজিরা দিতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কোনও কারণেই সুদীপকে আর নতুন করে অতিরিক্ত সময় দিতে চাইছে না সিবিআই
কলকাতা, ১ জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর সময় দিতে নারাজ সিবিআই। ৩ জানুয়ারির মধ্যেই হাজিরা দিতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কোনও কারণেই সুদীপকে আর নতুন করে অতিরিক্ত সময় দিতে চাইছে না সিবিআই।
প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে তলব করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় নোটিশও পাঠিয়ে দিয়েছে সিবিআই। ৩ জানুয়ারির মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

যদিও হাজিরা দেওয়ার জন্য ১৮ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইতে ফোন করে অতিরিক্ত সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময় দিতে নারাজ সিবিআই।
সুত্রের খবর, সাংসদের অনুরোধেই এর আগে ৩০ ডিসেম্বর থেকে বাড়িয়ে হাজিরার জন্য ৩ জানুয়ারি করা হয়েছিল। এখন আবার তিনি আরও সময় চাইছেন। তাই নতুন করে তো সময় দেওয়া হবেই না বরং ৩ জানুয়ারির মধ্যে হাজিরা না দিলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।
লোকসভার অধিবেশনের সময় থেকেই তৃণমূলের লোকসভার নেতাকে রোজভ্যালিকাণ্ডে তলব করে আসছিল সিবিআই। কিন্তু এখনও হাজিরা দেননি সুদীপ। বরং উল্টে সময় চেয়ে চলেছেন।












Click it and Unblock the Notifications