দিলীপ-মুকুলের বিজেপিতে ব্রাত্য কেন সাংসদ রূপা, একুশের ভোট-বাংলায় জল্পনা চরমে
দিলীপ-মুকুলের বিজেপিতে দেখা নেই রূপার, একুশের ভোট-বাংলায় জল্পনা চরমে
বাংলায় গেরুয়া পার্টিতে উল্কার গতিতে উত্থান হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু একুশের মহাযুদ্ধের আগে তিনি কোথায়। তবে কি উল্কার মতোই ঝরে গেলেন গেরুয়া রাজনীতি থেকে? লকেট চট্টোপাধ্যায় যখন খবরের শিরোনামে থাকছেন প্রায় প্রতিদিনই, তখন রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে না বিজেপির কোনও মিটিং-মিছিলে।

বিজেপিতে আড়ালে চলে গিয়েছেন রূপা
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে খবরের শিরোনামে থেকেছেন রূপা গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর হাত ধরে বিজেপির মহিলা মোর্চা লাইমলাইটে এসেছিল। মহিলা মোর্চার সভানেত্রীর পদে লকেট চট্টোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই আড়ালে চলে যেতে থাকেন রূপা।

একুশের ভোট যখন দুয়ারে, রূপা শুধু টুইটারে
রূপা গঙ্গোপাধ্যায়কে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার পর রূপা গঙ্গোপাধ্যায়কে আর বাংলার রাজনীতিতে প্রচারের আঙিনায় দেখা যায়নি। একুশের নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে রূপা গঙ্গোপাধ্যায় তখন শুধু টুইটারেই সক্রিয় রয়েছেন।

নব্য বিজেপির দাপটে হারিয়ে গেছেন রূপা
বিজেপিতে এখন নব্যদের দাপট। তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরাই এখন বঙ্গ নেতৃত্বের প্রথম সারিতে। যাঁরা আদি বিজেপি, তাঁদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না একুশের বিধানসভা নির্বাচনের আগে। তাঁদের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় আবার একেবারেই গুরুত্ব পাচ্ছেন না। কোনও নির্বাচনী মিটিং-মিছিলে তাঁকে দেখা যাচ্ছে না।

বিজেপিতে শুধু দেখা নেই রূপা গঙ্গোপাধ্যায়ের
বাংলার নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গিয়েছে। পালা করে বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। এদিকে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা প্রতিদিনই জনসভা করছেন, জনসভা করছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেরা। দেখা মিলছেন সায়ন্তন বসু, রাহুল সিনহাদেরও, শুধু দেখা নেই রূপা গঙ্গোপাধ্যায়ের।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications