রাজনীতি না বিজেপি ছাড়ার ইঙ্গিত রূপার, জীবনকে নতুন করে চেনার বার্তা ফেসবুকে

বিজেপির অস্বস্তি এর আগে একাধিকবার বাড়িয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এবার রাখঢাক না রেখে সোজাসাপ্টা ফেসবুক পেজে জীবনকে নতুন করে চেনার বার্তা দিলেন। আর তাতেই তাঁর রাজনীতি ছাড়ার জল্পনা তুঙ্গে।

বিজেপির অস্বস্তি এর আগে একাধিকবার বাড়িয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এবার রাখঢাক না রেখে সোজাসাপ্টা ফেসবুক পেজে জীবনকে নতুন করে চেনার বার্তা দিলেন। আর তাতেই তাঁর রাজনীতি ছাড়ার জল্পনা তুঙ্গে। একইসঙ্গে জল্পনা বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় রাজনীতি ছাড়তে চাইছেন নাকি ছাড়তে চাইছেন বিজেপি?

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা রূপাকে নিয়ে

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা রূপাকে নিয়ে

রূপার রাজ্যসভার ইনিংস শেষের পর তাৎপর্যপূর্ণ পোস্ট রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার বাতাবরণ তৈরি করেছে। বঙ্গ বিজেপিতে অনেকদিন ধরেই তিনি ব্রাত্যের তালিকায়। মহিলা সভানেত্রীর পদ হারানোর পর থেকেই সক্রিয় ভূমিকায় তাঁকে দেখা যয়ানি। সংসদীয় রাজনীতিতে তিনি যে খুব সক্রিয় ছিলেন তাও নয়। তবে সম্প্রতি বগটুইকাণ্ডে সংসদে কেঁদে ভাসিয়েছেন তিনি।

রাজ্যসভার মেয়াদ শেষ করে ফেসবুক-বার্তা

রাজ্যসভার মেয়াদ শেষ করে ফেসবুক-বার্তা

তারপর রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যসভার মেয়াদ শেষ করে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন, তাতে জল্পনা ফের নতুন করে তৈরি হয়েছে। বঙ্গ বিজেপির প্রতি অনেকেই আস্থা হারিয়ে ফেলেছে। এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়? সেই প্রশ্ন উঠে পড়েছে। তা না হলে তিনি কেন পোস্ট করবেন যে, জীবনকে নতুন করে চেনাল রাজনীতি। তাঁর এই কথার নেপথ্যে অনেক অনুযোগ রয়েছে, তা সুস্পষ্ট।

একুশের নির্বাচনের পর যখন বিজেপি ছাড়ার হিড়িক

একুশের নির্বাচনের পর যখন বিজেপি ছাড়ার হিড়িক

সম্প্রতি বিজেপিতে ডামাডোল অব্যাহত রয়েছে। একুশের নির্বাচনের পর একের পর এক নেতা বিজেপি ছেড়েছেন। শুধু তৃণমূল থেকে আসা নেতারাই নন, নিখাদ বিজেপি নেতারাও দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। সেই তালিকায় সবার আগে আসবে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম। আর হালে কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে অনবেকেই বেসুরো বাজছিল। তার মধ্যে আবার জয়প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিক্ষুব্ধদের তালিকায় রয়েছেন রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ফেসবুক ওয়ালে বিশেষ বার্তা জল্পনা বাড়াল

ফেসবুক ওয়ালে বিশেষ বার্তা জল্পনা বাড়াল

সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তাঁকে নিয়েও কম জল্পনা হয়নি। আর রূপা গঙ্গোপাধ্যায় তো কলকাতা পুরসভা নির্বাচনের সময় থেকেই বঙ্গ বিজেপির প্রতি খড়্গহস্ত। এরপর তিনি ফেসবুক ওয়ালে বিশেষ বার্তা দিয়েছেন- 'জীবনকে নতুন করে চেনাল রাজনীতি'। তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। সেইসঙ্গে রূপাকে নিয়ে জল্পনা।

"জীবনকে নতুন করে চেনালো রাজনীতি"

নিজের ফেসবুক পেজে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন- "অনেকের অনেক কাজ করে উঠতে পারলাম না। একা একা লড়ে গিয়েছি। চেষ্টায় কোনও ফাঁকি রাখিনি। জীবনকে নতুন করে চেনালো রাজনীতি।" তাঁর এই শব্দবন্ধতেই দলের প্রতি এবং পরিস্থিতির প্রতি অনেক বার্তা লুকিয়ে রয়েছে। প্রথমত একা একা লড়ে গিয়েছি এবং জীবনকে নতুন করে চেনালো রাজনীতি- সেখানেই লুকিয়ে রয়েছে না বলা অনেক যন্ত্রণা।

তাহলে কি বঙ্গ নেতৃত্বের প্রতিই তাঁর অনুযোগ!

তাহলে কি বঙ্গ নেতৃত্বের প্রতিই তাঁর অনুযোগ!

রূপা গঙ্গোপাধ্যায়ের ওই কথায় অনেক অভিমান, অনেক যন্ত্রণা আছে। ২০১৫ সালে রাজনীতিতে আসার পর তিনি রাজ্য বিজেপির মহিলা সভানেত্রী ছিলেন ২০১৭ পর্যন্ত। তারপর তিনি রাজ্যসভার সাংসদ হন। সেখানে কার্যকালের শেষ বেলায় রামপুরহাট তথা বগটুই নিয়ে বলতে গিয়ে কেঁদে ভাসান। লড়াকু এই নেত্রীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক চিরকাল ভালো। তাহলে কি বঙ্গ নেতৃত্বের প্রতিই তাঁর অনুযোগ।

বঙ্গ বিজেপির বিরুদ্ধে সম্পর্ক যখন তলানিতে

বঙ্গ বিজেপির বিরুদ্ধে সম্পর্ক যখন তলানিতে

সম্প্রতি তিনি অভিযোগ তুলেছিলেন, বিজেপি পুরসভার টিকিট দিয়েছে টাকার বিনিময়ে। কলকাতা পুরভোটের দিনেও বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। নিশানা করেন বিজেপি নেতৃত্বকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে শুরু করে বিজেপির ডাকা বৈঠক নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বিজেপির একাংশ তাঁকে বহিষ্কারের দাবি তুলেছিলেন। তারপরও রূপা গঙ্গোপাধ্যায় অবিচল থেকে সমালোচনা করে গিয়েছেন দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+