রবিনসন স্ট্রিটের ছায়া শ্রীরামপুরে, বৃদ্ধার পচাগলা দেহ আগলে মেয়ে
রবিনসন স্ট্রিটের ছায়া শ্রীরামপুরে, বৃদ্ধার পচাগলা দেহ আগলে মেয়ে
রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির শ্রীরামপুরে। চাতরা বাজারে মায়ের পচাগলা দেহ আগলে রইলেন মেয়ে। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিসে খবর দেন। রবিবার ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধার পচাগলা দেহ। দেহের বাসেই বয়েছিলেন বৃদ্ধার ৫৫ বছরের মেয়ে।

প্রতিবেশীরা জানিয়েছেন গত তিন-চার দিন বাড়ি থেকে বেরননি ওই বৃদ্ধা ও তাঁর মেয়ে। করোনা কারণেই তাঁরা বাড়ি থেকে বেরোচ্ছেন না বলে মনে করা হয়েছিল। রবিবার সকাল থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরা খবর দেন স্থানীয় পুরসভার প্রশাসককে। তিনি গিয়ে দরজা শাবল দিয়ে ভেঙে দেখেন মায়ের মৃতদেহের পাশে বসে আছেন মেয়ে পরে পুলিস গিয়ে দেহ উদ্ধার করেন।
এদিকে দেহের চারপাশে ছাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান মানসিক অবসাদ গ্রস্ত মেয়ে। তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল বলে তিনি মায়ের কাছেই থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা দােয়র করেছেন।












Click it and Unblock the Notifications