দুষ্কৃতী হানা পুলিশকর্তার বাড়িতে! লন্ডভণ্ড আলমারি
খোদ পুলিশ কর্তার বাড়িতেই চুরি। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের চাঁদুরে। বাড়িতে না থাকার সুযোগে এই চুরি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
খোদ পুলিশ কর্তার বাড়িতেই চুরি। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের চাঁদুরে। বাড়িতে না থাকার সুযোগে এই চুরি বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। পুলিশ কর্তার বাড়িতে চুরি হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
আরামবাগে চাঁদুর। এখানেই বাড়ি বিষ্ণুপুরের এসডিপিও সুকমলকান্তি দাসে। বিষ্ণুপুরে থাকায় আরামবাগের বাড়িতে সাধারণ কেউ থাকেন না। রবিবার তিনি বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ঘর, আলমারি লণ্ডভণ্ড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক ভরি গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications