দীর্ঘদিন বেহাল রাস্তা, সারাইয়ের দাবিতে অবরোধ সোনারপুরে
রাস্তার হাল বেহাল! বুধবার রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ সোনারপুরে কামালগাজিতে।
রাস্তার হাল বেহাল! বুধবার রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ সোনারপুরে কামালগাজিতে। রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভের সামিল স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। অভিযোগ জানানো হয়েছে একাধিকবার। প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি।

কাজ এগোয়নি এক ফোঁটা কাজও। বরং বর্ষায় আরও খারাপ অবস্থা হয় রাস্তার। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে সোনারপুর কামালগাজি রাস্তা, তেঘরিয়া মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
এদিন সকাল আটটা থেকে শুরু হয়েছে অবরোধ। যানজটে নাকাল নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে, সঙ্গে উন্নত করতে হবে এলাকার নিকাশি ব্যবস্থাও।
এই জল পেরিয়েই স্কুল-কলেজ, অফিসে যেতে হয় এলাকাবাসীদের। অল্প বৃষ্টিতেই জমা জলে নাকাল হতে হয় তাঁদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]












Click it and Unblock the Notifications